মঙ্গলবার , ২১ আগস্ট ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সবাই যাচ্ছে বাড়ি, আমরা আছি রাস্তায় : আইজিপি

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ২১, ২০১৮ ৭:৪২ অপরাহ্ণ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন, মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সেজন্য সব ব্যবস্থা করা হয়েছে। স্বস্তিতে ঘরে ফিরে আত্মীয়-স্বজনের সঙ্গে মানুষ ঈদ করুন তা দেখার অপেক্ষায় ছিলাম আমরা।

তিনি বলেন, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে সাধারণ মানুষ গ্রামের বাড়ি যাচ্ছে। তাদের নিরাপত্তায় আমরা সবাই রাস্তায়। পুলিশের আইজি, ডিআইজি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রাস্তায় রয়েছেন। সারারাত জেগে কাজ করেছেন। মানুষ যাতে নিশ্চিন্তে ঘরে ফিরতে পারে তার জন্য কাজ করছি আমরা সবাই।

মঙ্গলবার বিকেলে মহাসড়কে যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ঈদের সময় কোটি মানুষ ঈদ করতে গ্রামের বাড়িতে যায়। সবার নিরাপদে বাড়ি ফেরার বিষয়টি আমাদের কাছে ছিল বিশাল চ্যালেঞ্জ। সেটি সফলভাবে করতে পেরেছে পুলিশ। নির্বিঘ্নে-নিশ্চিন্তে ঘরে ফিরেছে সবাই।

জাবেদ পাটোয়ারী বলেন, ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত কোথাও যানজট নেই। কোনো রকমের প্রতিবন্ধকতা নেই। মাত্র ২০ মিনিটে ঢাকার মিন্টু রোড থেকে গাজীপুর এসেছি। পুরো রাস্তা ফাঁকা।

আইজিপি বলেন, ঈদের পর মানুষ কর্মস্থলে ফিরবে। তাদের কর্মস্থলে ফেরা আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের কোনো ছুটি নেই। কারো কোনো ঈদ নেই। আমাদের সকল পুলিশ অফিসার সড়কে দায়িত্ব পালন করবেন। জনগণের জন্য আমাদের সার্ভিস। এই সার্ভিসটাই আমাদের ঈদ।

এ সময় আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন- পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল্লাহ আল মামুন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান ও গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ।

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত ৭০৭৫, মৃত্যু ৫২

বরিশালে সরকারি নির্দেশনা মেনে ঈদ-উল আজহার জামাত অনুষ্ঠিত

উসকানি বরদাশত করা হবে না: প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি’র পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধে, ফের ভোগান্তি

ব‌রিশাল জেলায় সা‌ড়ে তিন লক্ষ ভিটা‌মিন “এ” ক‌্যাসুল খাওয়া‌নোর উ‌দ্যোগ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির নতুন কমিটি

স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামী গ্রেফতার

বরিশালে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের অনলাইন প্রশিক্ষণ কোর্সের শুভ সূচনা করেন জেলা প্রশাসক

বরিশালে তিন স্থানে বোমা বিস্ফোরণ, রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন

১০ মাসে ঢাবির ৮ শিক্ষার্থীর আত্মহত্যা, নেপথ্যে ‘চাকরি-প্রেম’