শুক্রবার , ২৪ আগস্ট ২০১৮ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বিয়ে বাড়িতে হঠাৎ ওসি, থমকে গেল সবাই

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ২৪, ২০১৮ ১:১৬ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করলেন থানা পুলিশের ওসি। ওসি ও তার সঙ্গীয় ফোর্স দেখে থমকে গেল সবাই।

রোববার দুপুরে ঝিনাইগাতী থানার পেছনে প্রতাবনগর এলাকায় কনের বাড়িতে এ ঘটনা ঘটে। ছাত্রীর সহপাঠীর কাছ থেকে সংবাদ পেয়ে ওই বাড়িতে হাজির হয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন ওসি। একইসঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ওই মেয়ের বিয়ে দেবেন না বলে কনের বাবা লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী থানার পেছনে প্রতাবনগর এলাকায় স্থানীয় মাদরাসায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ে ঠিক করেন বাবা। রোববার বিয়ের আয়োজন করা হয়। গাজীপুর থেকে বর এসে হাজির। কিন্তু কনের এক সহপাঠী বাল্যবিয়ের ঘটনাটি ঝিনাইগাতী থানা পুলিশের ওসিকে জানান।

সংবাদ পেয়ে ওসি বিপ্লব কুমার বিশ্বাস ফোর্স নিয়ে হাজির হন কনের বাড়িতে। তখনো বিয়ে পড়ানোর কাজি আসেননি। ওসি কনের বাবার কাছে মেয়ের জন্ম সনদ দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। ছাত্রীর বয়স সর্বোচ্চ ১৫ বছর হবে।

এ সময় ওসি কনের বাবাকে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দেয়ার বিষয়ে প্রশ্ন করলে জবাব দিতে না পেরে মাথা নিচু করে থাকেন। অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে বিয়ে করাবেন কেন- ওসির এমন প্রশ্নে চুপ হয়ে যান বরের বাবা। অবশেষে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তারা।

ঝিনাইগাতী থানা পুলিশের ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, মেয়েটির বাবা দরিদ্র। সবচেয়ে অবাক লেগেছে, যখন বিয়েবাড়িতে হাজির হয়ে দেখেছি বাল্যবিয়ের ঘটনা জেনেও অভিভাবকরা বিয়ের দাওয়াত খাচ্ছেন। মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এই বিয়ে ভেঙে দেয়া হয়েছে।

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

অভিনন্দন পাবনা জেলা প্রশাসন ও মেজিস্ট্রেটস অল এয়ারপোটর্স অব বাংলাদেশ ফেসবুক গ্রুপকে।

নগরীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল নগরীর রাস্তা সংস্কারের দাবীতে যুবদল সভাপতির সংবাদ সম্মেলন

ভিক্ষা তোলা পুলিশের দিন শেষ, জনবান্ধব পেশাদার পুলিশ হতে হবেঃ পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : তথ্যমন্ত্রী

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১০ কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ

পাথরঘাটা উপজেলার ভূমি অফিস পরিদর্শনে ডিএলআরসি : এলডি ট্যাক্স সফটওয়ারের ৩য় পর্যায়ের পাইলটিং কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নের নির্দেশ

শাল্লার ঘটনা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ : তথ্যমন্ত্রী

অনলাইন নিউজ পোটাল দ্বীপবন্ধু নিউজপ্রেস উদ্বোধন করলেন এমপি শাওন

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৯