রবিবার , ২৬ আগস্ট ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

গুগলও ভুল করে!

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ২৬, ২০১৮ ১২:৪৭ পূর্বাহ্ণ

একটি কথা আমরা শুনে আসি সবসময়-মানুষ মাত্রই ভুল হয়। শুধু কি মানুষ? যন্ত্রেরও কিন্তু ভুল হতে পারে। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলই যেমন করে বসলো বড়সড় ভুল। তাদের ভুল তথ্যে অনেক দর্শকই মাঠে পৌঁছতে দেরি করলেন, গিয়ে দেখলেন খেলা অনেকটা পার হয়ে গেছে।

গুগল এমন ভুল করেছে আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজে। আইরিশরা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে, যার দ্বিতীয় ম্যাচটি স্থানীয় সময় বিকেল পাঁচটায় শুরু হওয়ার কথা ছিল। গুগলে সার্চ দেয়ার পর এই ম্যাচের যে ফিকশ্চার এসেছে, তাতে দেখা গেছে এক ঘন্টা বেশি। অর্থাৎ ছয়টায় খেলা শুরু হবে ধরে নিয়ে মাঠে গেছেন দর্শকরা, গিয়ে দেখেন খেলা অনেকটাই পেরিয়ে গেছে।

গুগলের এমন কান্ডে ভীষণ অসন্তোষ প্রকাশ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা টুইটার অ্যাকাউন্টে লিখেছে, ‘ভক্তরা, খেয়াল রাখুন গুগল আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজের ভুল তথ্য দেখাচ্ছে। যদি আপনি ”ক্রিকেট আয়ারল্যান্ড” লিখে গুগল করেন তবে সার্চের রেজাল্টে যা আসবে, সেটা আমাদের তথ্য নয়।’

শুধু টি-টোয়েন্টি সিরিজে নয়। আফগানিস্তান আর আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজেও এমন ভুল করেছিল গুগল। ওয়ানডেতে সব ম্যাচ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে। কিন্তু গুগল সার্চে দেখিয়েছে ১১টা ৪৫ মিনিট।

আয়ারল্যান্ড ক্রিকেট আরেকটি টুইটে জানিয়েছে, গুগলের ভুল তথ্যে মাঠে দেরি করে পৌঁছেছেন অনেক দর্শক। যেটা নিয়ে বেশ অসন্তুষ্ট তারা।

এদিকে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ টি-টোয়েন্টিটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। প্রথম দুই ম্যাচ জেতার সুবাদে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারি আফগানিস্তান।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আজ বরিশাল মহানগর আ’লীগের সম্মেলন

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে জেলা শুমারি কমিটির সভা অনুষ্ঠিত

সেই বিচারক বরিশাল সার্কিট হাউজে সাত মাস থাকার পরও ভাড়া পরিশোধ করেননি।।

বঙ্গবন্ধুর ছবিযুক্ত ১০০ ডাকটিকিট নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

দ্রুতই বরিশালবাসী অক্সিজেনারেটর পাবে: স্বাস্থ্য সচিব

বরিশালে বৃদ্ধার চুল কেটে নির্যাতনের অভিযোগ, বিচার দাবী

ব্যয় বাড়ছে ‘সাপোর্ট-টু-ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্পের

উজিরপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে ৭০টি পরিবার পেল প্রধানমন্ত্রীর দেওয়া ঘর ও জমি

ড. ওয়াজেদ মিয়ার জন্মদিন উপলক্ষে কর্মসূচি