বুধবার , ৫ সেপ্টেম্বর ২০১৮ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কলকাতায় ধসে পড়ল উড়ালসেতু

প্রতিবেদক
alltimeBDnews24
সেপ্টেম্বর ৫, ২০১৮ ১:২৬ পূর্বাহ্ণ

পশ্চিমবঙ্গে দক্ষিণ কলকাতার তারাতলা-ডায়মন্ড হারবার সড়কের মাঝেরহাট উড়ালসেতুর একাংশ আজ বিকেলে আচমকা ভেঙে পড়েছে। এতে বহু মানুষের জীবনহানির আশঙ্কা দেখা দিয়েছে। এ পর্যন্ত একজনের মৃত্যুর কথা বলেছে রাজ্য সরকার। গুরুতর আহত হয়েছে ১৯ জন। তবে এ কথাও বলা হয়েছে, বেশ কিছু মানুষ সেতুর নিচে আটকে থাকতে পারে।

মাঝেরহাটের এই সেতুর নিচ নিয়ে চলে গেছে শিয়ালদহ বজবজ শাখার রেললাইন। দুর্ঘটনার পর বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। বন্ধ হয়ে গেছে তারাতলা-ডায়মন্ড হারবার সড়কে যান চলাচল।

আজ বিকেলে এই সেতুটি যখন আচমকা ভেঙে পড়ে, তখন ভাঙা অংশের ওপর ছিল ১টি বাস, ১টি লরি, ৫টি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেতুর নিচে বহু মানুষ অবস্থান করছিলেন। ছিলেন অসংখ্য শ্রমিকও। এই শ্রমিকদের বাসস্থান ছিল এই সেতুর নিচে। সেতুর নিচে একটি খালও ছিল।

দুর্ঘটনার পর পুলিশ, দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা কমিটির সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। অংশ নিয়েছে সেনাবাহিনী ও সিআইএসএফের জওয়ানরা। ক্রেন ও সরঞ্জাম দিয়ে শুরু হয়েছে উদ্ধারকাজ।

ধসে পড়া মাঝেরহাট সেতু দেখতে মানুষের ভিড়। কলকাতা, ভারত, ৪ সেপ্টেম্বর। ছবি: ভাস্কর মুখার্জিএই দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে যান পশ্চিমবঙ্গের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারসহ দমকলমন্ত্রী ।

পুলিশ বলেছে, সেতুর নিচে বহু মানুষ আটকে থাকতে পারে। তবে ইতিমধ্যে আহত ১১ জনকে কলকাতার পিজি হাসপাতাল ও সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিধ্বস্ত সেতুর ধ্বংসাবশেষ না সরানো পর্যন্ত জানা যাচ্ছে না কত মানুষ সেতুর নিচে চাপা পড়ে আছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দার্জিলিংয়ে রয়েছেন। সেখান থেকে এক বার্তায় তিনি জানিয়েছেন, দ্রুতগতিতে উদ্ধারকাজ চলছে। আহত লোকজনের চিকিৎসার দায়িত্ব নেবে রাজ্য সরকার। তিনিও দার্জিলিংয়ের সফর কাটছাঁট করে কলকাতায় ফিরছেন।

(Visited ২১ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ও জনবান্ধন ভূমিসেবা ব্যবস্থাপনা এবং শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

আরজ আলী মাতুব্বরের জন্মদিন আজ, মনে রাখলেন না কেউ!

৩৫তম বিসিএস নন-ক্যাডারে আরও ১৩৮ জন নিয়োগ

অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক হলেন ভোলার কৃতি সন্তান মেজবাহ উদ্দিন

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশে সর্বত্র উন্নয়ন হচ্ছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

সাইলেন্ট মেকার

তরুণ নির্মাতা হাবিবুর রহমান অন্তরে সাইলেন্ট মেকার।।

বরিশাল সিটি নির্বাচনে আচরন বিধি লংঘন সরকারী গাড়ি ব্যাবহার করে প্রচার-প্রচারনা করছেন সরকারী দলের প্রার্থী -মেয়র প্রার্থী তাপস।

বলিউডে অভিনয় করেছেন যেসব বাংলাদেশি তারকা

একুশে ফেব্রুয়ারী ।।

গুগল ডুডলে লাকী আখন্দ