শুক্রবার , ৭ সেপ্টেম্বর ২০১৮ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মিয়ানমার জেনারেলদের বিচারে উদ্যোগ নেবে ‍যুক্তরাজ্য

প্রতিবেদক
alltimeBDnews24
সেপ্টেম্বর ৭, ২০১৮ ১২:৫৪ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকদের হত্যা ও নির্যাতনের অপরাধে যুক্ত ব্যক্তিদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বলেন, গণহত্যার অভিযোগের সুরাহায় মিয়ানমার সেনাবাহিনীর নেতাদের বিচারের মুখোমুখি করতে যুক্তরাজ্য উদ্যোগ নেবে।

পার্লামেন্টের নিয়মিত অধিবেশনে গতকাল মঙ্গলবার এমপিদের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে অবহিত করতে গিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথবিষয়ক মন্ত্রী জেরেমি হান্ট এসব কথা বলেন। হান্ট বলেন, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের ‘বিশেষ দায়িত্ব’ রয়েছে। চলতি মাসের শেষের দিকে তিনি বড় ধরনের কূটনৈতিক প্রচেষ্টা শুরু করবেন বলে জানান।

হান্ট বলেন, জাতিসংঘ যাতে মিয়ানমার সেনাবাহিনীর নেতাদের আন্তর্জাতিক আদালতে বিচারের জন্য সুপারিশ করে, সে বিষয়ে সমর্থন দিতে তিনি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আহ্বান জানাবেন। তিনি জানান, জাতিসংঘের পরবর্তী অধিবেশনে তিনি পররাষ্ট্রমন্ত্রীদের একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করবেন। তবে মিয়ানমারের অপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে তুলতে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যের অনুমোদন লাগবে। সেই অনুমোদন পাওয়া যাবে কি না, তা এখনই পরিষ্কার নয়।

জাতিসংঘের স্থায়ী সদস্য চীনের সঙ্গে মিয়ানমারের ঘনিষ্ঠ বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ থাকার কারণে দেশটি জাতিসংঘের উদ্যোগে বাধা দিয়ে আসছে এবং ভবিষ্যৎ উদ্যোগেও বাধা দেবে বলে আশঙ্কা।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জাতিগত নিধন বিশ্বের যেখানে যে প্রকারেরই সংঘটিত হোক না কেন, সেটি দায়মুক্তি পেতে পারে না। অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।’ তিনি বলেন, ‘এটি এমন একটি বিষয় যেখানে সভ্য মূল্যবোধে বিশ্বাসী সব দেশকে একত্র হওয়া উচিত এবং বিচার নিশ্চিতের জন্য উদ্যোগ নেওয়া উচিত।’

(Visited ১৭ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ

বরিশালে শিশু পরিবারের ৫ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার

প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দীন আহমদের ছেলে-মেয়ের সাক্ষাৎ

বাবুগঞ্জে ডিসি অজিয়র রহমানকে বিদায় সংবর্ধনা

দু’টি কিডনিই নষ্ট, বাঁচতে চায় ঋতিকা

বরিশালে জমকালো আয়োজনেমোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে সাংবাদিক কাজী রানার কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী

২০১৮’র জুনে শুরু বাণিজ্যিক কার্যক্রম বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ডিসেম্বরে

আগৈলঝাড়ার সেই বাঁধ ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ