বৃহস্পতিবার , ১ নভেম্বর ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে জাতীয় সম্মেলন ৪-৬ নভেম্বর

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ১, ২০১৮ ৮:০৯ অপরাহ্ণ

সামাজিক নিরাপত্তা কর্মসূচি পর্যালোচনা সংক্রান্ত জাতীয় সম্মেলন এবং সামাজিক নিরাপত্তা মেলা শুরু হবে আগামী ৪ নভেম্বর। তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে ৬ নভেম্বর।

বৃহস্পতিবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে এই অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের কর্মপরিকল্পনার মোড়কও উন্মোচন করা হবে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী ৪ নভেম্বর বেলা ১১টায় অনুষ্ঠেয় জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন এবং উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল উপস্থিত থাকবেন।

সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও জোরদার এবং এক্ষেত্রে সার্বিক সুশাসন প্রতিষ্ঠায় সরকার সামাজিক নিরাপত্তা কৌশল প্রণয়ন করেছে। ইতোমধ্যে এই কৌশল বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মপরিকল্পনা প্রণয়ন সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ কৌশলপত্র বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করছে।

‘সামাজিক নিরাপত্তা’ সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোগগুলোর মধ্যে অন্যতম বলে তথ্য বিবরণীতে জানানো হয়।

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশাল-৫ আসন ছাড়া অন্য কোনো আসনে নির্বাচন করবেন না আলাল

মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে উৎপাদন বৃদ্ধিতে নিবেদিত হতে হবে

‘স্যামসাংয়ের বিনিয়োগ শিল্প খাতে নতুন যুগের সুচনা’

বরিশাল মহানগর আওয়ামী লীগের প্রথম সভা

পটুয়াখালীতে খুন হওয়ার ১৯ মাস পর যুবককে জীবিত উদ্ধার!

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মহানগর আ’লীগ দলকে ঢেলে সাজানো হবে ॥ রাজনৈতিক প্রশিক্ষণ দেয়া হবে কর্মিদের

পেলেকে শ্রদ্ধা জানালেন ফিফা সভাপতি, সব দেশকে করলেন একটি অনুরোধ

জার্মান তরুণী পুত্রবধূ, পরিবারে আনন্দ

বরিশালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন খোকন

বৌদ্ধ-মুসলিম সংঘর্ষ, শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি।