রবিবার , ৪ নভেম্বর ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামানকে সম্মাননা

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ৪, ২০১৮ ৭:৫৬ অপরাহ্ণ

দেশের ক্রীড়া সাংবাদিকতার পথিকৃত মো. কামরুজ্জামানকে বিশেষ সম্মাননা দিয়েছে খেলাধুলার নতুন সংগঠন বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন। রবিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটরিয়ামে সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা অনুষ্ঠানে বর্ষীয়ান এ ক্রীড়া সাংবাদিককে সম্মাননা দেয়া হয়।

গত ১০ জুন জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনকে তাদের সংস্থা হিসেবে অনুমোদন দেয়। রবিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সংগঠনটি। সংবাদ সম্মেলনে সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা করেন সভাপতি গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

সাংবাদ সম্মেলনে শাইখ সিরাজ বলেন, ‘বিলুপ্ত ও বিপন্ন দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলাকে দেশব্যাপী নিয়মিত অনুশীলনের মধ্যে আনাই অ্যাসোসিয়েশনের অন্যতম লক্ষ্য। বিশেষ করে দেশীয় খেলার ইতিহাস সংগ্রহ, শারিরীক, সামাজিক ও পারিপাশ্বিক উপযোগিতা নির্ণয় করে দেশব্যাপী অনুশীলন চালু রাখার উদ্যোগ নেয়া হবে।’

সংবাদ সম্মেলনে সংগঠনের এক বছরের কর্মপরিকল্পনা, অগ্রাধিকারভিত্তিতে হাতে নেয়া গ্রামীন বিভিন্ন খেলাধুলার বিবরণ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ সভাপতি নূরুল হাসান ফরিদী, আদিত্য শাহীন ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়