রবিবার , ৪ নভেম্বর ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

শাহরুখের দেখা না পেয়ে নিজের গলায় ব্লেড চালালো ভক্ত (ভিডিও)

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ৪, ২০১৮ ৮:০৯ অপরাহ্ণ

গত শুক্রবার ছিল বলিউড কিং খান শাহরুখের জন্মদিন। তার জন্মদিন ঘিরে উন্মাদনার শেষ নেই ভক্তদের। ভারতের প্রায় সব রাজ্য থেকেই সেদিন মুম্বাইয়ে অবস্থিত শাহরুখের বাড়ি মান্নাতে হাজির হন তারা। কারো হাতে ফুল, কারো হাতে প্লেকার্ড, কারো হাতে বা প্রিয় তারকার ছবি।

সবাই আসেন শাহরুখকে এক নজর দেখবেন বলে। অপেক্ষায় থাকেন যদি একটা সেলফি তোলা যায়। যদি একটু কথা বলা হয়ে যায় স্বপ্নের মানুষটির সাথে।

একই প্রত্যাশা নিয়ে গেল ২ নভেম্বর মান্নাতে গিয়েছিলেন কলকাতার যুবক সেলিম। কলকাতা নাইট রাইডার্সের সৌজন্যে শাহরুখের প্রতি একটু বেশিই দুর্বল কলকাতার ভক্তরা। সেই প্রমাণই যেন দিতে চাইলেন তিনি। শাহরুখ খানের দেখা না পেয় ঘটালেন রক্তারক্তি কাণ্ড। নিজেই নিজের গলায় ব্লেড চালিয়ে ভাসিয়ে দিলেন শাহরুখের বাড়ি মান্নাতের আঙিনা।

ভারতীয় গণমাধ্যমের খবর, ভক্তরা সবাই যখন মান্নাতের সামনে দাঁড়িয়ে সেই সময়ে গাড়িতে করে বাড়িতে ঢুকছিলেন কিং খান। নায়ককে এক ঝলক দেখতে গাড়ি ঘিরে ধরেন ভক্তরা। কোনোক্রমে সেই গাড়ি যাওয়ার পথ করে দেয় পুলিশ। এর পরেই বাধে বিপত্তি।

হাতের নাগালে স্বপ্নের নায়ককে পেয়েও তার সঙ্গে দেখা করা দূরে থাক, চোখের দেখাও দেখতে পাননি
পয়ত্রিশ বছরের যুবক সেলিম। সেই হতাশাতেই ব্লেড বা ছুরি জাতীয় কিছু দিয়ে নিজের গলা চিড়ে দেন কলকাতার ওই বাসিন্দা।

এই কাণ্ড দেখেই ছুটে আসেন কর্তব্যরত পুলিশকর্মীরা। দ্রুত ওই যুবককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে অবশ্য ওই যুবককে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি সম্পর্কে শাহরুখ অবগত হয়েছেন কি-না সেটি এখনো জানা যায়নি। পাওয়া যায়নি পাগল ভক্তের পাগলামি নিয়ে শাহরুখের কোনো মন্তব্যও।

শাহরুখ অভিনীত ছবি ‘ফ্যান’ (২০১৬)-এর বিষয়বস্তুই ছিল ভক্তের পাগলামি। বাস্তবেও যে এমন অনেক ‘ফ্যান’ কিং খানের জন্য পাগল, জন্মদিনে তার প্রমাণ পেলেন শাহরুখ খান।

দেখুন ভিডিও :

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

একই ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক-প্রেমিকা।

বরিশালে শিক্ষকের প্রেমে ব্যার্থ হয়ে বিএম কলেজছাত্রীর আত্মহত্যা

বরিশাল যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন

বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষারর্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আবুল হাসানাত আবদুল্লাহ’র সাথে শিল্পকলা একাডেমির মহাপরিচালক‘র সৌজন্য সাক্ষ‍াৎ

বর্তমান সরকারের সময় বরগুনার সকল রাস্তাঘাটের উন্নয়ন করা হবে-এমপি রিমন

বাফুফে থেকে সালাম মুর্শেদীর পদত্যাগ

বরিশালে শব্দাবলী স্টুডিও থিয়েটারের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্যকর্মীদের আনন্দ বৈঠক অনুষ্ঠিত

জর্জিয়ায় নৌঘাঁটি স্থাপন করবে রাশিয়া

বাকেরগঞ্জে ধর্ষিতা স্কুলছাত্রীর আত্মহননে প্ররোচনাকারীর ফাঁসির দাবি