সোমবার , ২৬ নভেম্বর ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আ.লীগের সাবেক সাংসদ রনি বিএনপিতে

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ২৬, ২০১৮ ৭:৫০ অপরাহ্ণ

আ.লীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনি বিএনপিতে যোগদান করেছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে যোগদান করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

পটুয়াখালী-১ আসন থেকে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন। পরে তিনি দল থেকে বহিষ্কৃত হন। ২০১৪ সালের নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি তাঁকে।
যোগদানের সময় গোলাম মাওলা রনি বলেন, আমি অত্যন্ত সজ্ঞানে ও সুস্থ শরীরে চিন্তা ভাবনা করে আমার যে বর্তমান দল আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করলাম। আল্লাহকে হাজির নাজির জেনে বলছি- আমার বোধ, বুদ্ধি, বিশ্বাস, শক্তি এবং সামর্থ্য দিয়ে সর্বোচ্চ এই দলের জন্য কাজ করব। এই দলের মাধ্যমে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের কর্মী এবং সমর্থক আছেন, তাদের সেবা করব। তার মাধ্যমে সারা দেশের মানুষের সেবা করার জন্য আমি এখানে এসেছি।

গোলাম মাওলা রনি আরও বলেন, বর্তমান বাংলাদেশে রাজনীতির যে অবস্থা এখানে ক্ষমতাসীন একটা দল থেকে একজন সাবেক সংসদ সদস্য যেভাবে হোক আলোচিত ও সমালোচিত তার জন্য বাঙালি জাতীয়তাবাদ ত্যাগ করে বাংলাদেশি জাতীয়তাবাদে আসা শুধু সাধারণ ঘটনা নয়। এর সঙ্গে শুধু মনোনয়ন জড়িত নয়, আরও অনেক কিছু জড়িত। আমরা যারা রাজনীতি করি সকলের মন- মস্তিষ্কে নির্বাচন, মনোনয়ন পাওয়া এবং এমপি হওয়ার স্বপ্ন থাকে। আমি যদি বলি এই স্বপ্ন আমার নেই এবং এই স্বপ্ন ছাড়া এখানে এসেছি তা হলে এটি ডাহা মিথ্যা কথা। আবার এই স্বপ্নের জন্য এখানে এসেছি তা ভঙ্গ হলে এখানে থাকব না এটাও ঠিক না। আমি এখানে মৃত্যু পর্যন্ত থাকব।

গোলাম মাওলা রনিকে পটুয়াখালী-৩ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। দলে যোগ দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, আমাদের হৃদয় স্পন্দিত হয়েছে। জনগণের প্রিয় মানুষ, গণতন্ত্রের সংগ্রামের পেছনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে তিনি (রনি) আজ গণমানুষের সঙ্গে যোগ দিয়েছেন। আমি তাঁকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আমি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।

গোলাম মাওলা রনিকে দল থেকে মনোনয়ন দেওয়া হবে কিনা, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, সময় হলে জানতে পারবেন। দল তাঁকে সঠিকভাবে মূল্যায়ন করবে।

অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ঐক্যফ্রন্ট ও ২০ দলের মধ্যে আসন নিয়ে বোঝাপড়া হচ্ছে। আসন বিন্যাস করা হচ্ছে। এই কারণে একটু সময় বেশি নেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা এক আসনে একাধিক প্রার্থী দিচ্ছি। কারণ যদি কোনো কারণে একজনের প্রার্থিতা বাতিল হলে যেন সেটা খালি না থাকে।

(Visited ১৪ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পেট্রলে দগ্ধ পাবনার কলেজছাত্রী মুক্তি মারা গেছেন

পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ।।

(ডি আই ইউ) এর সাথে ইউরোপের কয়েকটি ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে

শিক্ষার্থীদের আইডিকার্ডে থাকবে ইউনিক নম্বর

বিএম কলেজে ছাত্র নেতা খাইরুল হাসান সৈকতের জন্মদিন পালিত।।

নায়করাজ রাজ্জাক আর নেই

এফবিআইয়ের তদন্ত বন্ধ করতে চেয়েছিলেন ট্রাম্প

প্রযুক্তির কারণে পারিবারিক বন্ধন দুর্বল হচ্ছে: রাষ্ট্রপতি

বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় উৎযাপন

পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান রাম চন্দ্র