রবিবার , ১৬ ডিসেম্বর ২০১৮ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

হামলা চালিয়ে হাতপাখা মার্কার গণজোয়ার থামানো যাবে না : চরমোনাই পীর

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ১৬, ২০১৮ ৮:২২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক// ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমাদের ওপর হামলা চালিয়ে হাতপাখা মার্কার গণজোয়ার থামানো যাবে না। বাধাগ্রস্ত করা যাবে না আমাদের জয়।

জনতার উদ্দেশে রেজাউল করীম বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে কাতর। তাদের এক নেতা বলেছেন ক্ষমতায় আসতে না পারলে একদিনে এক লাখ লোক মারা যাবে। আমরা বলতে চাই, ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে সবাই শান্তিতে বসবাস করবেন। ইসলামী আন্দোলন এখন রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে গণ্য। কাজেই হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ নাই। হাতপাখার গণজোয়ার থামানো যাবে না

রোববার বিকেলে পিরোজপুরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি পালায়, আবার বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়। মানুষ অশান্তিতে বসবাস করে। দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তির জন্য ইসলামের পক্ষে রায় দিন। যতই হুমকি আসুক আল্লাহকে ভয় করুন, আল্লাহ সবাইকে হেফাজত করবেন।

পিরোজপুর-১ আসনে দলের প্রার্থী হিসেবে হাত পাখা প্রতীকের প্রার্থী হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহকে পরিচয় করিয়ে দিয়ে রেজাউল করীম বলেন, হাতপাখা শান্তির প্রতীক। মাসুম বিল্লাহকে হাতপাখা প্রতীকে ভোট দিন।

ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহাবুবুর রহমান, ইসলামী আন্দোলনের এ আসনের প্রার্থী হাফেজ মো. মাসুম বিল্লাহ, শিহাব উদ্দিন কাসেমী, নজরুল আহসান মিন্টু, ইলিয়াস সেখ, আল আমিন, সেখ মো. ওবায়দুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ, মিজানুর রহমান, শহীদুল ইসলাম তালুকদার ও মো. শহীদুল ইসলাম প্রমুখ।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

কুতিনহোকে কিনতে দেউলোফুকে বিক্রি করছে বার্সেলোনা!

জবি ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল, সম্পাদক রনিয়া

বরিশালে মেয়র সাদিক আবদুল্লাহ’র হাত ধরে টেকসই উন্নয়নের পথে বিসিসি

বাংলাদেশ-ভারত সম্পর্ক একই মায়ের দুই সন্তানের মত IBFA সম্পাদক

শিক্ষকদের জনসভার দাবি “ভাত দে মা”

পিএমএলএন থেকেও সরিয়ে দেয়া হলো নওয়াজ শরীফকে

পুনাক বিএমপি সব সময়ই সুবিধা বঞ্চিত নারীদের পাশে আছে, থাকবে- সভানেত্রী আফরোজা পারভীন

বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে: ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশ্যে যুবকের গোপনাঙ্গে ইট ঝুলিয়ে নির্যাতন

বরিশাল

রমজানের প্রথম দিনে অভিযান পরিচালনা করে বরিশালেন জেলা প্রশাসক, ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন থাকার আহ্বান।