শনিবার , ২৯ ডিসেম্বর ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ভারতে ‘সেরা অভিনেত্রী’র তালিকায় জয়া

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ২৯, ২০১৮ ১২:২২ পূর্বাহ্ণ

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বেছে নিয়েছে এ বছরের সেরা বাঙালি নারী অভিনেত্রীদের। কলকাতায় মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্রগুলোর অভিনেত্রীদের থেকে এই পত্রিকার বিচারে সেরা হয়েছেন কয়েকজন। এতে আছেন বাংলাদেশের তথা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও। বছরের শেষে এমন অর্জনে আনন্দিত জয়া আহসান।

চলতি বছরের অক্টোবরে কলকাতায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত ভারতীয় চলচ্চিত্র ‘এক যে ছিল রাজা’। সৃজিত মুখার্জির এই ছবিতে ‘মৃণ্ময়ী’ চরিত্রে জয়া আবারও নিজেকে প্রমাণ করেছেন। এই সিনেমার সবচেয়ে শক্তিশালী নারী চরিত্রটি ছিল বাংলাদেশের জয়ার। এই ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ। ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসীর মামলার ঘটনা নিয়ে ছবিটি বানিয়েছেন সৃজিত।

ছবিতে ভাওয়াল রাজার ভূমিকায় ছিলেন যীশু, জয়া ছিলেন তাঁর বোনের চরিত্রে। এ ছবিতে তথ্যের জন্য জয়া গাজীপুর, পুবাইল, ভাওয়াল গড়ে ঘুরেছেন। চরিত্রের প্রতি এতটাই মনোযোগী ছিলেন, তাই ফলও পেয়েছেন। সমালোচকেরা স্বীকার করেছেন, ছবির অন্যতম সেরা প্রাপ্তি ছিল জয়ার অভিনয়।

টাইমস অব ইন্ডিয়ার এ তালিকায় অন্য নারী অভিনেত্রীদের মাঝে আছেন বলিউড অভিনেত্রী কাজলের মা অভিনেত্রী তনুজা (সোনার পাহাড়), মমতা শঙ্কর (আহারে মন), চূর্ণী গাঙ্গুলি (দৃষ্টিকোণ), চিত্রাঙ্গদা চক্রবর্তী (আহারে মন), পাওলি দাম (আহারে মন), সারা সেনগুপ্ত (উমা) ও শৌরসেনী মৈত্র (জেনারেশন আমি)।

জয়া আহসান এই মুহূর্তে ভারতের কলকাতায় নতুন সিনেমা ‘বিজয়া’র প্রচারের পাশাপাশি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘বিজয়া’ কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’ ছবির সিক্যুয়েল। এরই ফাঁকে শুক্রবার দুপুরে কথা বলেন প্রথম আলোর সঙ্গে।

তিনি বলেন, ‘আমার কাছে যেকোনো অর্জন শুধু স্বীকৃতি নয়, এটা আমাকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়। দেশের বাইরের একটি প্রভাবশালী সংবাদমাধ্যম থেকে এমন স্বীকৃতি নিঃসন্দেহে অনেক বড় পাওয়া।’

গত ১৯ অক্টোবর মুক্তি পাওয়া জয়ার প্রথম প্রযোজনা ‘দেবী’ বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ব্যাপক সাড়া ফেলেছে। এদিকে সম্প্রতি জয়া তাঁর দ্বিতীয় প্রযোজনা ‘ফুড়ুৎ’-এর ঘোষণা দিয়েছেন। এখন চলছে ছবিটির প্রি প্রোডাকশনের কাজ।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিতে জামিনের ২৪ দিনেও মুক্তি পায়নি কিশোর

কম্বোডিয়া গেলেন প্রধানমন্ত্রী

‘আইজিপি ব্যাজ’ পেলেন বরিশাল বিমান বন্দর থানার ওসি তদন্ত ফয়সাল আহমেদ

আবারও ফল বিপর্যয় কুমিল্লায়।।

বরিশালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬২, মৃত্যু ৩

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান উঠছে শুক্রবার

বরিশালে মোট করোনায় আক্রান্ত ২৪৪৫ জনঃসুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫৬০ জন ও নতুন সনাক্ত ১৯ জন

বরিশালে এসএনডিসি বাংলাদেশের আয়োজনে ১০০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক ও ইফতার বিতরণ করলেন জেলা প্রশাসক

বরিশাল বিভিন্ন যানবাহনে শতাধিক মামলা, দুটি বাসসহ ৪টি গাড়ি আটক

সিঙ্গাপুরের রাষ্ট্রপতি পদক পেলেন বাংলাদেশের কবির হোসেন