সোমবার , ৭ জানুয়ারি ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

শপথ নিলেন বরিশালের জাহিদ ফারুকসহ ১৯ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ৭, ২০১৯ ৯:১৬ অপরাহ্ণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের রেকর্ড গড়ার পর চমক লাগানো মন্ত্রিসভার প্রতিমন্ত্রীরা শপথ নিলেন। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন শেখ হাসিনা। এ ছাড়া রয়েছেন মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী ৩ জন।

সোমবার বিকেল ৩টা ৫২ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। তার আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা শপথ নিলেন চতুর্থবারের মতো। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে টানা তৃতীয়বারের মতো সরকার গঠিত হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগের নেতৃত্বে।

এর আগে গতকাল রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের তালিকা প্রকাশ করেন। এই তালিকা অনুযায়ী আজ বিকেলে প্রত্যোক মন্ত্রীর বাড়িতে পরিবহন পুল থেকে গাড়ি যায়। ওই গাড়িতে চড়ে মন্ত্রীরা বঙ্গভবনে যান শপথ নিতে।

নতুন মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রধানমন্ত্রী নিজের কাছে রেখেছেন।

প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিলেন

কামাল আহমেদ মজুমদার (শিল্প মন্ত্রণালয়), ইমরান আহমদ (প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), নসরুল হামিদ (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়), আশরাফ আলী খান খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়), বেগম মন্নুজান সুফিয়ান (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়), খালিদ মাহমুদ চৌধুরী (নৌপরিবহন মন্ত্রণালয়), জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়), শাহরিয়ার আলম (পররাষ্ট্র মন্ত্রণালয়), জুনায়েদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ),ফরহাদ হোসেন (জনপ্রশাসন মন্ত্রণালয়), স্বপন ভট্টাচার্য (এলজিআরডি), জাহিদ ফারুক (পানিসম্পদ), মুরাদ হাসান (স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়), শরিফ আহমেদ (সমাজকল্যাণ মন্ত্রণালয়), কে এম খালিদ (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়), ডা. এনামুর রহমান (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), মাহবুব আলী (বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়), শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (ধর্মবিষয়ক মন্ত্রণালয়)।

আজকের শপথ অনুষ্ঠানের জন্য রোববার দুপুরেই ফোন পেয়ে যান মন্ত্রীরা। গণভবন থেকে বেলা দেড়টার দিকে তালিকা নিয়ে সচিবালয়ে ফেরেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পায় ২৮৮ আসন। অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোট ঐক্যফ্রন্ট পায় মাত্র সাতটি আসন। তবে এ সাতজনের কেউ এখনও শপথ নেননি।

(Visited ১৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে তেলের দাম ফের কমল

করোনায় আক্রান্ত বরগুনার সন্তান পুলিশের এসআই আব্দুল খালেকের মৃত্যু

বরিশাল র‌্যাবের অভিযানে শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস চক্রের দুই হোতা গ্রেপ্তার

ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে আবেদন শাস্ত্রী’র

ফেব্রুয়ারি থেকে পেনশন অনলাইনে

করোনা প্রতিরোধে নিজের বেতন ও ৩০ লাখ টাকা দিলেন নুসরাত

বরিশালে দুর্ঘটনা কবলিত নৌযানের উদ্ধারকাজে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডুবুরি ও উদ্ধারকারীদের বার্ষিক মহড়ার সমাপনী

বরিশালে বাসে অতিরিক্ত যাত্রী বহন, লঞ্চেও নেই শারীরিক দূরত্ব

ইলিয়াস কাঞ্চনকে ‘বেকুব’ বললেন শাজাহান খান

বরিশাল হাসপাতালে গৃহবধূর লাশের পাশে সন্তানকে ফেলে পালালেন স্বামী