মঙ্গলবার , ৮ জানুয়ারি ২০১৯ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল বাস মালিক সমিতি থেকে সরে দাঁড়ালেন আফতাব

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ৮, ২০১৯ ১০:০৭ অপরাহ্ণ

শ্রমিকদের টানা আন্দোলনের মুখে অবশেষে সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে আফতাব হোসেনের স্বাক্ষরিত পদত্যাগপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এতে তিনি শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন।

এ ছাড়া বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সহ-সভাপতি ইউনুস আলীকে খানকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে বলে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়।

এ সময় মুঠোফোনেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন আফতাব হোসেন।

বরিশাল জেলা সড়ক পরিবহন (বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস) শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেনের পদত্যাগে শ্রমিকরা খুশি হয়েছে। তাদের দীর্ঘদিনের আন্দোলনের দাবি পূরণ হয়েছে। এখন মালিক সমিতি ভালো লোক দেখে যাকে সভাপতি করবে, আমরা শ্রমিক সংগঠন তাকেই মেনে নেব।

এর আগে গত ২ জানুয়ারি বেলা ১১টায় প্রভাতী পরিবহনের চালক আলমগীর হোসেনকে মারধর করে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময় শ্রমিকদের নির্যাতন এবং বাস টার্মিনালে ব্যাপক চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে। আর ওই ঘটনা কেন্দ্র করেই শ্রমিকরা দফায় দফায় আন্দোলন করে পদত্যাগের দাবি জানিয়ে আসছিল।

১৯৯১ সাল থেকে দীর্ঘ ২৭ বছর বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে তিনি রাজত্ব করেছেন বলে অভিযোগ ছিল। শ্রমিক ও মালিক নির্যাতনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত ৭.৫ লক্ষ টাকা জরিমানা

অবশেষে মুখ খুললেন নওয়াজউদ্দিন

বরিশালে দাফনের ৪ মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

ভারতে ৫৮০ জনের শরীরে দেখা দিয়েছে করোনার টিকার পার্শ্বপ্রতিক্রীয়া

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক জসিম উদ্দিন

বিচার বিভাগ ও সরকার প্রতিপক্ষ নয় : প্রধান বিচারপতি

এপ্রিলে ঘূর্ণিঝড় হতে পারে সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত, ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি

অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে পথ শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

গোয়ালন্দঘাট হতে দেশীয় মদ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৮

রাস্তায় নামলে গুম, ঘরে থাকলে খুন নিরাপত্তা কোথায়: চরমোনাই পীর