শনিবার , ১২ জানুয়ারি ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মৎস্য বন্দর মহিপুরে ৮৪০ পিস ইয়াবাসহ বাপ-ছেলে আটক

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ১২, ২০১৯ ৮:১১ অপরাহ্ণ

পটুয়াখালীর নবগঠিত মহিপুর থানা সদর থেকে প্রায় সাড়ে ৮শ’ পিস ইয়াবাসহ বাপ-ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইয়াবার ওই বড় চালানসহ বাপ-বেটাকে আটক করা হয় বলে থানা সূত্রে জানানো হয়েছে।

মহিপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়ের ফাঁদে ফেলে পুলিশ নবম শ্রেণির ছাত্র মাহফুজকে প্রথমে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।

এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী মহিপুর বন্দরে তাদের বসত ঘরে অভিযান চালিয়ে স্কুলব্যাগ থেকে আরও ৭শ’ ৯০ পিস ইয়াবাসহ বাবা আনোয়ারকে (৪০) আটক করা হয়।

পুলিশ আরও জানায়, ইয়াবার চালানসহ আটক হওয়া আনোয়ারের বড় ছেলে কলেজ ছাত্র এনামুল (২১) ইয়াবা ব্যবসার মূল হোতা হিসেবে দীর্ঘদিন ধরে মহিপুরে ইয়াবা সরবরাহ করে আসছিল।

সর্বশেষ চালানটিও পুলিশ ক্রেতা সেজে এনামুলের সাথে মোবাইল ফোনে কথা বলেই আটক করেছে বলেও জানিয়েছে পুলিশ। মহিপুর থানার ওসি মোঃ সাইদুল ইসলাম বলেন, ৮৪০ পিস ইয়াবাসহ আনোয়ার ও তার ছেলে মাহফুজকে আটক করা হয়েছে।

ইয়াবা ব্যবসার মূল হোতা এনামুলকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামী করে মহিপুর থানায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

উল্লেখ্য, আটককৃত আনোয়ার মহিপুরে ডকইয়ার্ডে মিস্ত্রী হিসেবে কাজ করছে এবং তার ছেলে মাহফুজ মহিপুর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কাঁচা খাবারে বেশি পুষ্টি কেন?

জিহাদী জীবন থেকে ফিরে আসা বাংলাদেশি তানিয়া

গলাচিপায় ফেরী থেকে পড়ে রড ভর্তি ট্রাক ডুবি

বরিশালে সরকারি শিশু পরিবার আগত শিশু নিবাসীদের মাঝে নতুন পোষাক বিতরণ ও আনন্দ সমাবেশ

বেতাগীতে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি অব্যাহত স্বাস্থ্যঝূঁকিতে শিশুরা

বরিশালে যানবাহনে সামাজিক দুরত্ব বজায় রাখতে তৎপর ট্রাফিক পুলিশ

বরিশালে সাংবাদিক পিটানো ৩ পুলিশ সদস্য ক্লোজড

সানজানা জেরিন।।

ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবেঃ পুলিশ কমিশনার বিএমপি

বরিশালে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে জেলা এডভোকেসী সভা অনুষ্টিত