বুধবার , ১৬ জানুয়ারি ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকান্ডে ৪০ দোকান পুরে ছাই

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ১৬, ২০১৯ ৭:৩৩ অপরাহ্ণ

ভোলার তজুমদ্দিন উপজেলা সদরে ভয়াবহ আগুনের লেলিহান শিখায় মুহুর্তে পুড়ে গেছে প্রায় ৪০টি দোকান। এতে আনুমানিত সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৬টি দমকল বাহিনী প্রায় দুই ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ বাজার সদর রোডের শহিদ মাঝি’র মুদি দোকানের বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়।

তজুমদ্দিন থানার অফিস ইনচার্জ ফারুক আহম্মদ জানান, আনোয়ার হাওলাদারের মেশিনারী ষ্টোর, মা-মনি টেলিকম সেন্টার, অজিউল্যহি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, নাছির মেটাল, জাহাঙ্গীর পাটর্স ষ্টোর, দ্বীপ ষ্টোরসহ, ছোট বড় প্রায় ৪০টি দোকান পুড়ে গেছে।
ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন জানান, তজুমদ্দিন, লালমোহন, বোরহানউদ্দিন ও ভোলা সদরসহ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রশান্ত কুমার দাস জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ চলছে। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ছয় থেকে সাত কোটি টাকা হতে পারে।

বাজার ব্যবসায়ীরা জানান, সি.পি.পি’র সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। মালামাল উদ্ধার ও আগুণ নিভাতে গিয়ে সুমন পাটওয়ারী, শাহে আলম, মিঠুল সিং, হেলাল হাওলাদারসহ প্রায় ২০জন আহত হন।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

তাৎক্ষনিক এলাকা পরিদর্শনে আসেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র ৭৬ তম জন্মদিন আজ

একটা শান্তি স্থাপন করা মসজিদ স্থাপনের সমান-বিএমপি কমিশনার

আমরা সব শক্তি দিয়ে দায়িত্ব পালন করবো: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ-ভারতের কৃষিক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার সমঝোতা স্মারক নবায়ন

ঝালকাঠিতে চুরি হওয়া স্বর্ণালংকার রাজধানীতে উদ্ধার, গ্রেপ্তার ২

বরিশাল বিভাগে রমজান ও ঈদে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারদের ডিআইজির নির্দেশ

পটুয়াখালীতে অধ্যক্ষ ও কলেজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বিশ্ববিদ্যালয়ে সর্বনাশা ইয়াবা সিন্ডিকেট

ভাসানচরে আরও ১৭৭৬ রোহিঙ্গা

কাজের স্বীকৃতি পেলেন অতিরিক্ত আইজিপি মোখলেসুর