শুক্রবার , ১ মার্চ ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ঘুষ-দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না: গণপূর্তমন্ত্রী

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ১, ২০১৯ ১০:৪৪ অপরাহ্ণ

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য। তাই কোনো ঘুষ, দুর্নীতি ও কমিশন বাণিজ্য আমাকে স্পর্শ করতে পারবে না। শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৫৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অভিভাবকদের কাছে আমার আহ্বান- বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আপনাদের সন্তানদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলুন। একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে সে জাতিকে অবশ্যই সুশিক্ষিত ও আদর্শবান হতে হবে। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে শিক্ষিত করতে বিনামূল্যে পাঠ্যবই দিচ্ছেন।

নিজ গ্রামের ওই বিদ্যালয়ে পড়াশোনার স্মৃতিচারণ করে তিনি বলেন, আমার বাবা আমাদের ভাইবোনদের লেখাপড়া করাতে তার বাবার (দাদা) জমি বিক্রি করেছেন। আপনাদের তা করতে হচ্ছে না।

এ সময় তিনি দলীয় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ করে আরও বলেন, মাদক ও সন্ত্রাসীদের ভালো হয়ে যেতে হবে নতুবা জেলে যেতে হবে। তাতে তারা (মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী) যদি আমার কোনো আত্মীয় বা পরিবারের কেউ হন তা হলেও ছাড় পাবে না।

আমার নির্বাচনী এলাকায় (পিরোজপুর-১) আমার দ্বারা কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না। এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য। তাই কোনো ঘুষ, দুর্নীতি ও কমিশনবাণিজ্য আমাকে স্পর্শ করতে পারবে না।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

‘ক্যাটরিনা মেরি জান’

ফ্লোরিডায় পৌঁছেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট

শেখ হাসিনা

প্রয়োজন তো মেটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সী-বিচ করা হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

বিয়ে নিয়ে প্রতারণার অভিযোগে বরিশালে এডিশনাল এসপির বিরুদ্ধে নালিশি মামলা

‘সাংবাদিক নির্যাতনে দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়’

ভোলায় যৌতুকের জন্য কাঁটা চামচ দিয়ে স্ত্রীর চোখ উৎপাটন, স্বামী-শ্বশুর গ্রেপ্তার

বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ ৬৭৭ জন।।

উন্নয়ন অব্যহত রাখতে নৌকায় ভোট দিন: জাহিদ ফারুক শামীম

ঢাবির পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে ৭০ শতাংশ পরীক্ষার্থী ফেল