শনিবার , ২ মার্চ ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ঝালকাঠিতে উচ্চ শব্দে গান-বাজনা বন্ধের অনুরোধ করায় প্রান হারালো বৃদ্ধ!

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ২, ২০১৯ ১০:৪০ অপরাহ্ণ

পিকনিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান-বাজনা বন্ধের অনুরোধ করায় মারধরে ঝালকাঠির নলছিটিতে আব্দুল জলিল হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার মগড় ইউনিয়নের মেরহার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ, একই বাড়ির উজ্জত আলী হাওলাদারের ছেলেমেয়েরা উঠানে পারিবারিক পিকনিকের আয়োজন করে। রাতে উচ্চ শব্দে গান চালানোয় তা কমাতে অনুরোধ করেন অসুস্থ আব্দুল জলিল হাওলাদার। এ নিয়ে কথা কাটাকাটিও হয়। একপর্যায় ওই বাড়ির বাপ্পী, সবুজ, মিলন, আলমগীর ও আশিক বৃদ্ধকে ধাক্কা মারে। এতে সে অজ্ঞান হয়ে পড়লে সাথে সাথে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। রাতেই বৃদ্ধের লাশ বাড়িতে নিয়ে আসা হয়।

এদিকে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন এবং ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার।

এসময় ওসি সাখাওয়াত হোসেন বলেন, ওই বৃদ্ধ অনেকদিন যাবৎ অসুস্থ ছিল। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

(Visited ১৫ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়