বৃহস্পতিবার , ৭ মার্চ ২০১৯ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পুনর্বাসন না করে হকার উচ্ছেদ চরম অমানবিক : পীর চরমোনাই

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ৭, ২০১৯ ১০:৫৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক// ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, হকারদের পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা চরম অমানবিক।

এক বিবৃতিতে তিনি আরো বলেন, হকারদের উচ্ছেদের আগে পুনর্বাসন বেশি জরুরি। কেননা একটি হকারের সাথে একটি পরিবারই জড়িত নয়, বরং এর সাথে জড়িত দেশের বৃহৎ একটি অংশ। দেশে তৈরি অনেক পণ্য এবং বিদেশ থেকে আসা অনেক পণ্য যা হকাররা জাতির কাছে পৌঁছে দেয়।
দেশে অনেক ছোট ছোট গার্মেন্টস আছে, যাতে লক্ষ লক্ষ হকার জড়িত। ফুটপাত বন্ধ হলে এসবই বন্ধ হয়ে যাবে ফলে লক্ষ লক্ষ হকার বেকার হয়ে দেশের জন্য অভিশাপ হিসেবে দেখা দিবে। তাই মানবিক কারণেই তাদের পুনর্বাসন করা দরকার।

পীর সাহেব চরমোনাই বলেন, কোন হকারই ফুটপাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হকারী করতে চায় না। পরিবার পরিজনের ভরণ পোষণের জন্যই নিরুপায় হয়ে ফুটপাতে হকারী করে থাকেন। এজন্য হকারদের পুনর্বাসন না করে উচ্ছেদ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

বরিশালে মোট করোনায় আক্রান্ত ২৭৪৪ জনঃ সুস্থ ১৯২৯ জন, নতুন করোনা সনাক্ত ২১ জন

সাংবাদিক রোজিনার গলা চেপে ধরার ছবি-ভিডিও ভাইরাল, নিন্দার ঝড়

ঈদের ছুটি শেষে বরিশাল নদী বন্দ‌রে রাজধানীমু‌খী যাত্রী‌দের ভিড়

বাংলাদেশ সিরিজের আগেই সিদ্ধান্ত নেবেন ভিলিয়ার্স

বিয়ে নিয়ে প্রতারণার অভিযোগে বরিশালে এডিশনাল এসপির বিরুদ্ধে নালিশি মামলা

শুরু হলো অগ্নিঝরা মার্চ

শিকলে বেধে গৃহকর্মী নির্যাতনের মামলায় আটক স্বামী-স্ত্রীকে জেল হাজতে প্রেরণ

আকস্মিক বন্ধ হয়ে গেছে বরিশাল সিটি কর্পোরেশনের ওয়েব সাইট!

আল্লাহকে ভালোবাসতে হলে ইবাদতকে ভালোবাসতে হবে আগে।