শনিবার , ১৬ মার্চ ২০১৯ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ববিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ১৬, ২০১৯ ৮:২৬ অপরাহ্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদের যৌথ উদ্যোগে প্রথম ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোস্যাল সায়েন্স এন্ড ল-২০১৯’ শীর্ষক সম্মেলনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর ৬ষ্ঠ তলায় সম্মেলন কক্ষে ২দিন ব্যাপি আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী পর্বে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ড. এস এম ইমামুল হক।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত আন্তর্জাতিক ওই সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানান উপাচার্য। তিনি বলেন, এ ধরণের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের মাধ্যমে অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্র এই সম্মেলন আরও ব্যাপক ভূমিকা রাখবে। নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে এ ধরণের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা, মেধা ও মননশীলতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে নিয়ে যাবে।

সমাপনী পর্বে সম্মানিত উপসস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ডিজিএফআই বরিশাল বিভাগের প্রধান কর্নেল জিএস শরিফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহব্বাত খান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং রেজিস্ট্রার ড. মো. হাসিনুর রহমান।

সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, দেশ ও দেশের বাইরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, গবেষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত
বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করলো উইজার্ডস অ্যাড নেটওয়ার্কস

বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করলো উইজার্ডস অ্যাড নেটওয়ার্কস

রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা নয় : মিয়ানমার

ম্যানচেস্টারে হামলার আলামত প্রকাশ নিউইয়র্ক টাইমসের সমালোচনায় ব্রিটিশ পুলিশ

বরিশালে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

বোলিং-ফিল্ডিংয়ে অসন্তুষ্ট খালেদ মাহমুদ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ

বরিশালে সেভ দ্য চিলড্রন ইন্টারন্যাশনাল এর আয়োজনে শিশুদের জন্য কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

নতুন মূল্যায়ন পদ্ধতি ও কুমিল্লা বোর্ডের ধাক্কা এইচএসসির ফলাফলে।

বরিশালে মোট করোনায় আক্রান্ত ২৪৯৭ জনঃ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬২০ জন, নতুন সনাক্ত ১৭ জন

আগৈলঝাড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ