শুক্রবার , ৫ এপ্রিল ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বন্ধুদের সামনে নাচতে অস্বীকার করায় স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ৫, ২০১৯ ১০:৪৯ অপরাহ্ণ

স্বামী এবং তার বন্ধুদের সামনে নাচতে অস্বীকৃতি জানানোয় পাকিস্তানের এক নারীকে শারীরিক নির্যাতন এবং মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে। ওই নারী তার স্বামীর বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন।
এ ঘটনা প্রকাশিত হওয়ার পর পাকিস্তানে নারীদের নিরাপত্তাহীনতার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

লাহোরের আসমা আজিজ সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তার ন্যাড়া মাথা এবং চোট পাওয়া মুখমণ্ডলের চিত্র উঠে এসেছে।

ভিডিওতে আসমা আজিজ বলেন, “সে (স্বামী) তার কাজের লোকদের সামনেই আমার কাপড় খুলে নেয়। আমার মাথা ন্যাড়া করার সময় কাজের লোকরা আমাকে ধরে রেখেছিল। চুল কাটার পর সেগুলো পুড়িয়ে ফেলা হয়।”

“আমার কাপড় রক্তাক্ত হয়ে ছিল। আমাকে একটি পাইপের সাথে বেঁধে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়। সে আমাকে নগ্ন করে ঝুলিয়ে রাখার হুমকি দিয়েছিল,” উল্লেখ করেন ওই নারী।

আসমা আজিজের স্বামী মিয়া ফয়সাল এবং তার একজন ভৃত্যকে এরই মধ্যে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। অভিযুক্ত ফয়সাল স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।

তবে এই ঘটনা প্রকাশিত হওয়ার পর পারিবারিক সহিংসতা থেকে নারীদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক টুইট বার্তায় লিখেছে, এই ধরণের ঘটনা রোধে ‘কাঠামোগত পরিবর্তন’ জরুরি।

সূত্র: বিবিসি

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার নিলেন বরগুনা-১ আসনের প্রধান দু’দলের মনোনীত দুই প্রার্থী

হুইল চেয়ারে বসে পদক নিলেন কনস্টেবল শাওরিত

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারী বরখাস্ত

কীর্তনখোলা নদীতে পড়ে কার্গোর শ্রমিকের মৃত্যু

শিক্ষার্থীরা দিন দিন বই থেকে সরে গিয়ে ফেইজবুকে ঝুকে পড়ছে : বরিশাল বিভাগীয় কমিশনার

আওয়ামী লীগের নতুন কমিটিকে বিএনপির অভিনন্দন

বরিশালে সরকারী খালের অবৈধ স্থাপণা উচ্ছেদ

রাস্তায় নামলে গুম, ঘরে থাকলে খুন নিরাপত্তা কোথায়: চরমোনাই পীর

সব জেলার ডিসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত

দুবাইকে আলোকিত রাখতে দোহাকেই বেশি প্রয়োজন আমিরাতের