শনিবার , ১৩ এপ্রিল ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ১৩, ২০১৯ ২:২৭ পূর্বাহ্ণ

বরিশাল নগরী থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. সরোয়ার (২৭) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার রাতে ই-মেল বার্তা পাঠিয়ে র‌্যাবের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার সরোয়ার বরিশালের বাকেরগঞ্জ থানার ঢালমারা গ্রামের মৃত আদম আলী হাওলাদারের ছেলে।

র‌্যাবের প্রেরিত ওই বার্তায় বলা হয়েছে- শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের সিঅ্যান্ডবি রোডের ইউএসবি বাংলা কুরিয়া সার্ভিস অফিসের সামনের থেকে মো. সরোয়ারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার সাথে থাকা একটি ব্যাগ থেকে ৫ হাজার ৮৩০ (পাঁচ হাজার আটশত ত্রিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় বরিশাল র‌্যাবের ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়