সোমবার , ৬ মে ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

একীভূত হচ্ছে টেলিনর-আজিয়াটা

প্রতিবেদক
Alltime BD News24 .com
মে ৬, ২০১৯ ৮:০২ অপরাহ্ণ

গ্রামীণফোন ও রবির মূল প্রতিষ্ঠান টেলিনর ও আজিয়াটা একীভূত হতে যাচ্ছে।

নরওয়ের টেলিনর ও মালয়েশিয়ার আজিয়াটা এশিয়াতে তাদের অবকাঠামোগুলো যৌথভাবে ব্যবহার করবে বলে আলোচনা চলছে। খবর বিবিসির।

নতুন এই উদ্যোগের সম্ভাব্য নাম মার্জকো। প্রস্তাবিত এই কোম্পানির মূল কার্যালয় হবে মালয়েশিয়াতে।

চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে টেলিনর ও আজিয়াটা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্জকোর মালিকানায় বড় অংশীদার হবে টেলিনর। তাদের মালিকানার পরিমাণ হবে ৫৬.৫ শতাংশ। বাকি ৪৩.৫ শতাংশের অংশীদার হবে আজিয়াটা। এশিয়ার দেশগুলোতে এই দুটি কোম্পানির ৬০ হাজারের মতো টাওয়ার রয়েছে।

তবে দেশের দুটি প্রধান মোবাইল অপারেটরের একত্রে কাজ করার বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অনুমোদন দেবে কি-না তা এখনো পরিষ্কার নয়।

গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বর্তমানে ৭ কোটি ৪০ লাখ, যা দেশের মোট মোবাইল ফোন সেবাগ্রহীতার ৪৬ শতাংশের বেশি। আর রবির সেবাগ্রহীতার সংখ্যা ৪ কোটি ৭৩ লাখ, যা দেশের মোট গ্রাহক সংখ্যার প্রায় ৩০ শতাংশ।

টেলিনর বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান ও মিয়ানমারে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে আজিয়াটার ব্যবসা রয়েছে মালয়েশিয়া, কম্বোডিয়া, নেপাল, শ্রীলংকা ও ইন্দোনেশিয়াতে।

(Visited ২২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পরিস্থিতি স্বাভাবিক হবার পর ১৫ দিন সময় রেখে এইচএসসির সময়সূচি

বরিশালের ছেলে জুবায়ের ফুটবল নিয়ে নৈপুণ্য দেখিয়ে গিনেস বুকে রেকর্ড গড়ায় জেলা প্রশাসন থেকে সংবর্ধনা

টিপু সুলতান মসজিদের ইমামের অপসারণ

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক পাওয়ার হাউজ : রাজাপাকসে

রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর

হাওয়াই দ্বীপে বন্যা-ভূমিধস

ভোলায় জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের অমানুষিক নির্যাতন

বরিশাল শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৩য় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

রোহিঙ্গাদের উপর গোয়েন্দা নজরদারি চলছে: মনিরুল ইসলাম

সংসদ বহাল রে‌খেই নির্বাচন কর‌তে চায় ২৪ রাজ‌নৈতিক দল