শুক্রবার , ১০ মে ২০১৯ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নয়জন যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার পথে ভারতের মহাবাহু

প্রতিবেদক
Alltime BD News24 .com
মে ১০, ২০১৯ ৭:৩০ অপরাহ্ণ

ভারতের দ্বিতীয় পর্যটকবাহী নৌযান এমভি মহাবাহু নারী ও পুরুষ মিলিয়ে নয়জন পর্যটক নিয়ে শুক্রবার বিকেল তিনটার দিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বরিশাল নদী বন্দর সংলগ্ন মুক্তিযোদ্ধা পার্কের পাশের জেটিতে নোঙর করে জাহাজটি।

দীর্ঘ ৭০ বছর পরে গত ৩ এপ্রিল ভারতের পর্যটকবাহী প্রথম নৌযান আরভি বেঙ্গল গঙ্গা দেশী বিদেশী ১৯ জন পর্যটক নিয়ে বরিশালে পৌঁছে এবং ৪ এপ্রিল দুপুরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের টিআই মোঃ কবির হোসেন জানান, ভারতীয় দ্বিতীয় পর্যটকবাহী নৌযান এমভি মহাবাহু গত ৫ মে ভারত থেকে নয়জন পর্যটক নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

জাহাজটি ভারতের আসাম-কলকাতা হয়ে বরিশালে পৌঁছায়। জাহাজটি পরিচালনা করেন মাস্টার কঙ্কর দাস। এছাড়া জাহাজটিতে ক্রুসহ ২৬ জন স্টাফ রয়েছে। তিনি বলেন, পর্যটক হয়ে যারা বাংলাদেশে এসেছেন তারা বৃহস্পতিবার বিকেলে বরিশাল নদী বন্দরে পৌঁছে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক, বঙ্গবন্ধু উদ্যানসহ বিভিন্ন দর্শনীয়স্থান ভ্রমন করেছেন। জাহাজে থাকা নির্ধারিত কর্মকর্তারাই তাদের পরিদর্শন করিয়েছেন।

আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা নগরীর দর্শনীয় স্থানগুলো ভ্রমন করে বিকেল তিনটার দিকে ঢাকার উদ্দেশ্যে বরিশাল নদী বন্দর ত্যাগ করেন। ঢাকায় পৌঁছাবার পূর্বে জাহাজটি চাঁদপুরে যাবে। সেখানে একদিন রাত্রিযাপন করবে ভারত থেকে আসা পর্যটকরা। চাঁদপুরের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন ও ভ্রমন শেষে পরেরদিন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে নৌ-যানটি।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশাল বিভাগীয় জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০১৮ এর ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা

এসএসসি পরীক্ষার্থীকে মারধর, তিন দিনেও মামলা নেয়নি পুলিশ

অ্যাপসনির্ভর যাত্রী পরিবহন সেবায় নীতিমালা হচ্ছে : কাদের

কুমিল্লাকে হারাল বরিশাল!! টানা দুটি হার কুমিল্লার।।

বরিশালে র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফিক্সিং করেছেন কোহলি-যুবরাজ!

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

মার্কিন চাপের মুখেও ইরান তেল রফতানি করছে: রুহানি

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

যেভাবে ফেসবুক ভিডিও থেকে আয় করবেন