রবিবার , ১২ মে ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে কবি হেনরী স্বপনকে প্রাণনাশের হুমকি

প্রতিবেদক
Alltime BD News24 .com
মে ১২, ২০১৯ ৭:৩৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বরিশালে কবি হেনরী স্বপণকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ মে) গভীর রাতে অজ্ঞাতনামারা তার বাসভবনে গিয়ে বরিশাল ত্যাগ ও প্রাণনাশের হুমকি দেয়। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন কবি হেনরী স্বপন। স্বপন নগরীর নবগ্রাম রোডের খ্রিস্টান কলোনির বাসিন্দা।

হেনরী স্বপন বলেন, ‘ঘটনার দিন আমি আমার কক্ষে লেখালেখির কাজ করছিলাম। আনুমানিক রাত আড়াইটার দিকে বাসার জানালায় দাড়িয়ে অজ্ঞাত দুই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করে। পাশাপাশি স্বগোত্রীয় (খ্রিস্টান ধর্মাবলম্বী) লোকদের বিরুদ্ধে লেখালেখি বন্ধের নির্দেশ দেয়। অন্যথায় অঙ্গহানী ও প্রাণনাশের হুমকি দেয় তারা।’

তিনি আরও বলেন, ‘এ সময়ে আমাকে কলোনির জায়গা থেকে উৎখাত ও বরিশাল ত্যাগের জন্য বলা হয়। আমি ভীত হয়ে ডাক-চিৎকার শুরু করলে হুমকিদাতারা দ্রুত পালিয়ে যায়। এরপর থেকে আমি আতঙ্কে মধ্যে দিন কাটাচ্ছি।’

বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ বলেন, ‘মুক্তমনা লেখকদের নিরাপত্তা দেওয়া সবার দায়িত্ব। এটি উদ্বেগের বিষয় যে হেনরী স্বপনের বাসায় গিয়ে কেউ হুমকি দিয়েছে। আমি এর নিন্দা জানাই। পাশাপাশি এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

হেনরী স্বপন দীর্ঘদিন তার লেখনীর মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি, অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। যেখানে বাদ পড়েনি স্বসম্প্রদায়, স্নেহভাজন, আস্থাভাজনসহ কেউই। তার এই সাহসিকতায় তিনি সম্প্রতি গোটা দেশব্যাপী বেশ আলোচনায় আসেন।

এরপর থেকেই ঘনিষ্টজনদের একটি মহল তার বিরোধিতা করে আসছিল। বিষয়টি লিখিতভাবে পুলিশ প্রশাসনকে জানানোর প্রস্তুতি চলছে বলে জানান হেনরী।

কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানিয়েছেন, লিখিত অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে বরিশালের মুক্তমনা ছয়জনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেওয়া হয়। যে ঘটনায় ৬ জনের পক্ষে হেনরী স্বপন বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশালে শেখ রাসেলের জম্মবার্ষিকী উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রীর উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

বরগুনার হরিণঘাটা বনাঞ্চল

জনগন ও পুলিশকে সাথে নিয়েই সমাজকে অপরাধমুক্ত করতে হবে : হাসানাত আব্দুল্লাহ

মাশরাফির জন্য ভোট চাইলেন সুমনা

পুলিশের বিরুদ্ধে আর্থিক সুবিধা গ্রহনের অভিযোগে বাদির সংবাদ সম্মেলন

সাংবাদিক রোজিনাকে হেনস্তায় বিভিন্ন সংগঠনের নিন্দা-প্রতিবাদ

ছেলের বাবা হয়েছেন মুশফিক, সন্তানের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।

বন্যার কারণে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

কোরিয়ার গুয়াংজু এফসির বিপক্ষে হেরেছে বাংলাদেশ ফুটবল দল

অনেকেই যথাযথ বাংলা বলতে পারে না, তাদের কী বলব?