বৃহস্পতিবার , ২৩ মে ২০১৯ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে ভালো কাজের স্বীকৃতি পেল ছাত্রলীগের ৩ নেতা

প্রতিবেদক
Alltime BD News24 .com
মে ২৩, ২০১৯ ৭:১৫ অপরাহ্ণ

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছ থেকে ভালো কাজের স্বীকৃতি পেল বরিশাল ছাত্রলীগের ৩ নেতাসহ ১ কাউন্সিলর।

আজ বৃহস্পতিবার (২৩ মে) পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় ছাত্রলীগ নেতাদের ও কাউন্সিলরকে সম্মাননা স্মারক মে-২০১৯ প্রদান করা হয়।

মাসিক অপরাধ সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

পুলিশ জানায়, মাসিক অপরাধ সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা থানা পুলিশকে সহায়তা করায় বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত, অপর সহ-সভাপতি আতিকুল্লাহ মুনীম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব হোসাইন খান ও বিসিসির ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খান মোঃ জামাল হোসেনকে সম্মাননা স্মারক মে-২০১৯ প্রদান করা হয়।

সূত্র জনায়, ছাত্রলীগ নেতাকর্মীরা বরিশাল নগরী থেকে ছিনতাই, চুরি, ডাকাতি, যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রনসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা থানা পুলিশকে সহায়তা করায় ৩ ছাত্রলীগ নেতাকে পুলিশ কমিশনার তাদের সম্মাননা স্মারক প্রদান করেন।

ভালো কাজের স্বীকৃতি পাওয়া বরিশাল জেলা ছাত্রলীগের ৩ নেতাই জানান- বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আমাদের রাজনৈতিক অভিভাবক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশেই ছিনতাই, চুরি, ডাকাতি, যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রনসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা থানা পুলিশকে সহায়তা করে আসছি। আর সেই ভালো কাজের স্বীকৃতি স্বরুপই বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশানার আমাদের সম্মাননা স্বারক প্রদান করেন। সম্মাননা স্বারক পেয়ে পুলিশ কমিশনারসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে শেবাচিম হাসপাতালের গাইনি ইনচার্জকে বরখাস্তের প্রতিবাদে স্মারকলিপি

স্বচালনা প্রযুক্তিত: শত কোটি খরচ গুগলের

পশ্চিমবঙ্গে বরিশালের শব্দাবলির ‘বৈশাখিনী’র চারটি প্রদর্শনী

বরিশাল নগরীর বিভিন্ন স্থানে সচেতনতার পাশাপাশি মাস্ক-স্যানিটাইজার বিতরণ

বরিশালে সাড়ে ৩ মাসেও উদ্ঘাটন হয়নি ডা. আজাদের মৃত্যুর রহস্য

চাকরি নিয়মিত করার আশ্বাসে সওজ কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহার

ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে : প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে রিপন হাওলাদার-মারুফ-চাঁন

বরিশালে প্রথম বারের মতো জলবায়ূ পরির্বতন মোকাবেলায় যুব সম্মেলন।।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক