রবিবার , ২ জুন ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল কীর্তনখোলা নদী ভাঙন পরিদর্শনকালে ঝড়ের কবলে পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ২, ২০১৯ ১১:৩২ অপরাহ্ণ

বরিশালের কীর্তনখোলা নদীতে ঝড়ের কবলে পড়ল পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমকে বহনকারী স্পিডবোর্ট। রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্পিডবোর্টযোগে তিনি নদী ভাঙন পরিদর্শনকালে আকস্মিক ঝড় শুরু হয়। এসময় প্রতিমন্ত্রীর বহরে থাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের একটি স্পিডবোর্টও ঝড়ের কবলে পড়ে।

প্রতিকূল পরিস্থিতিতে দুটি স্পিডবোর্ট নদীতীরে আধা ঘণ্টা থামিয়ে রাখা হলেও প্রতিমন্ত্রীসহ সঙ্গীরা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যান। পরবর্তীতে প্রতিমন্ত্রী বৃষ্টিতে ভিজে ভিজে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন- রোববার বেলা ১১টার দিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম একটি স্পিডবোর্টে ৫ সঙ্গীকে নিয়ে পরিদর্শনে নামেন। এসময় প্রতিমন্ত্রীর বহরে পানি উন্নয়ন বোর্ডের একটি স্পিডবোর্টে কর্মকর্তাসহ আরও ৫জন ছিলেন। তাদের বহনকারী স্পিডবোর্ট দুটি বরিশাল সদর উপজেলার বেলাতলা নামক এলাকায় পৌঁছানো মাত্র ঝড়বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে প্রচণ্ড ডেউয়ের কারণে স্পিডবোর্ট দুটি নদীতীরে নিরাপদ স্থানে থামিয়ে রাখা হয়।

পরবর্তীতে মন্ত্রীর নির্দেশে ঝড়বৃষ্টি উপেক্ষা করে কীর্তনখোলা পাড়ি দিয়ে চরকাউয়া ইউনিয়নের উদ্দেশে রওনা দেয়। মূলত এই সময়েই প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে প্রতিমন্ত্রীকে বহনকারী স্পিডবোর্ট উল্টে যাওয়ার উপক্রম দেখা দেয়। তখন চালক দক্ষতার সাথে স্পিডবোর্টটি নদীতীরে নিয়ে গেলে বিপদ থেকে রক্ষা পান প্রতিমন্ত্রীসহ সঙ্গীরা।

প্রতিমন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম পিন্টু জানিয়েছেন- প্রতিমন্ত্রীকে বহনকারী স্পিডবোর্ট ঝড়ের কবলে পড়লেও কারও কোন ক্ষতি হয়নি।

তাকে বহনকারী স্পিডবোর্টটি বেলা ১টার দিকে ঘাটে নিয়ে আসলে তিনি সেখান থেকে গাড়িযোগে পান্নি উন্নয়ন বোর্ডের বাংলোতে যান।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চিকিৎসা না পেয়ে সিভিল সার্জনের বাসার সামনে অবস্থান

নদী ভাঙনকবলিত এলাকা রক্ষায় বিভিন্ন প্রকল্পের কাজ করছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

অবশেষে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

বরিশালে খাদ্য বিভাগ এবং ফায়ার সার্ভিসের মাঝে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত

ওয়ানডের জন্য টাইগারদের ১৮ জনের দল!

বরিশালে বোম্বাই মরিচে লাখপতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বি এইচ আর সি বরিশাল মহানগরের শ্রদ্ধাঞ্জলি

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

alltimebdnews24.com

অলটাইম বিডি নিউজ ২৪.কম এ সিনিয়ার স্টাফ রির্পোটার পদে শাহাজাদা হিরার যোগদান!!

অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়ার সক্ষমতা এখনো হয়নি, মত বিশেষজ্ঞদের