সোমবার , ২ ডিসেম্বর ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

জেএসসি-জেডিসি-পিইসির ফল ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ২, ২০১৯ ১০:৫৫ অপরাহ্ণ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি), প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এই সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য উভয় মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই এই সময়ের মধ্যে ফল প্রকাশ করবে দুই মন্ত্রণালয়। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দুই মন্ত্রণালয় থেকে জানা গেছে, আগামী ১ জানুয়ারি নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। এজন্য ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। গত দুইদিন আগে তা পাঠানো হয় বলেও জানা গেছে। এখন কেবল অনুমোদনের অপেক্ষা।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জাগো নিউজকে বলেন, সম্প্রতি আমরা ফলাফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। মন্ত্রণালয়ের মাধ্যমে তা প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। সেখানে অনুমোদন পেলেই ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে।

অপরদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ এস এম মনজুর কাদিরও তথ্যটি নিশ্চিত করে বলেন, ফল প্রকাশে আমরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। বিষয়টি এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে।

তিনি আরও বলেন, এবার আমরা নতুন পদ্ধতিতে খাতা মূল্যায়ন করেছি। এক উপজেলার খাতা আরেক উপজেলায় মূল্যায়ন করা হয়েছে।

উল্লেখ্য, এ বছর জেএসসি-জেডিসিতে মোট পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এরমধ্যে জেএসসিতে পরীক্ষার্থী ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন ও জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন।

অপরদিকে চলতি বছর পিইসি পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে। আর ইবতেদায়ি পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ শিক্ষার্থী।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মৃত সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরেছেন ধর্ষিতা মা

ভর্তি পরীক্ষায় জালিয়াতি : ঢাবির ৭ শিক্ষার্থী রিমান্ডে

বরগুনায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন শামসুন্নাহার

মাদারীপুর সদরের ওসি-এসআইকে প্রত্যাহারে হাইকোর্টের নির্দেশ

৬০০ মসজিদে ১৩০০ হাফেজ কুরআন বিনা পারিশ্রমে পড়াচ্ছেন খতম তারাবিহ

টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ এর সদস্য সংখ্যা ৫০০০ অতিক্রম।।

বরিশালে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮ টি স্কুলের মাঝে চেক বিতরণ।

বিপিএলে বরিশাল নামের দল চাই শিরোনামে আগামীকাল সোমবার বরিশালে মানববন্ধন

বিএনপি-জামায়াত পাকিস্তানের এজেন্ট : হানিফ

প্রস্তুতি ম্যাচের অধিনায়ক মাহমুদুল্লাহ