শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির ভরাডুবি ॥ নিরঙ্কুশ জয় আ.লীগ সমর্থিতদের

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ২:২৭ পূর্বাহ্ণ

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আফজাল-কাওসার প্যানেল জয় লাভ করেছে। একটি সদস্যপদ ছাড়া বাকি ১০ পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ভোরে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করেন।

 

আইনজীবী সমিতি সূত্র জানায়, বরিশাল জেলা আইনজীবী সমিতিতে এবার মোট ভোটার ছিলেন ৮৬৬ জন। এর মধ্যে ৭৬০ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উজ্জ্বল কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।

 

ঘোষিত ফলাফলে অনুযায়ী, সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বরিশাল নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি আফজালুল করিম ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী মজিবর রহমান পেয়েছেন ৩০৫ ভোট। এ ছাড়া গণফোরাম নেতা হিরণ কুমার দাস ২৭ ও স্বতন্ত্রপ্রার্থী দিলীপ কুমার চ্যাটার্জি পেয়েছেন মাত্র ১ ভোট। সহ সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত অসিত রঞ্জন দাস ৩৯৬, মো. সালাহ উদ্দিন ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

অপরদিকে সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত কাইয়ুম খান কায়সার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত মির্জা মো. রিয়াজ হোসেন পেয়েছেন ৩০৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত মো. আব্দুল খালেক ৪৩৫ ভোট ও আহাদ আলী খান ৪৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অর্থ সম্পাদক পদে আওয়ামী লীগের নিয়াজ মাহমুদ খান ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

এ ছাড়া সদস্য পদে মো. গোলাম ফারুক ৪০৯ ভোট, মো. ইসতিয়াক কবির ৪৭৭, মো. রফিকুল ইসলাম ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সদস্য পদে বিএনপি সমর্থিত একমাত্র প্রার্থী মো. মঈনুল আবেদীন ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ইসলামী ব্যাংকে সরকারের হস্তক্ষেপের কোনো কারণ নেই

সাবেক স্বামীর ছুরিকাঘাতে ব্যাংক কর্মকর্তা নিহত

বরিশালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

মাস্টার্স শেষ ও প্রথম পর্বের পরীক্ষার সূচি প্রকাশ

মাস্টার্স শেষ ও প্রথম পর্বের পরীক্ষার সূচি প্রকাশ

আজকের বার্তার নির্বাহী সম্পাদক কাজী রানার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত

বরিশাল বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় শিক্ত পুলিশের আইজিপি

রাখাইন উপদেষ্টা পরিষদের আরেক প্রভাবশালী সদস্যের পদত্যাগ

ওয়ার্ল্ড ভিশন

নগরীতে ওয়ার্ল্ড ভিশনের ”নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৭” উদযাপন

ঢাকায় বকেয়া হোল্ডিং ট্যাক্স ২৩০ কোটি টাকা

বরিশালে সুষ্ঠ নির্বাচনের দাবীতে পাঁচ মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন