রবিবার , ১২ মার্চ ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

তিন বিভাগেই শ্রীলঙ্কার চেয়ে বাজে খেলেছি : মুশফিক

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ১২, ২০১৭ ২:১৭ পূর্বাহ্ণ

গল টেস্টের শেষ দিনে মাত্র তিন ঘন্টা পাঁচ মিনিটে দশ উইকেট হারিয়ে ২৫৯ রানের বড় ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। এতে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও চরম ব্যাটিং ব্যর্থতা ফুটে উঠেছে বাংলাদেশ শিবিরে। অথচ এই টেস্টের দুই ইনিংসেই রান পেয়ে দারুণ জয় তুলে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। শুধু ব্যাটিং নয় বোলিং-ফিল্ডিংয়ও যে বাজে হয়েছে তা অবলিলায় স্বীকার করেছেন খোদ টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।

শনিবার (১১ মার্চ) দুই দেশের মধ্যে অনুষ্ঠিত টেস্টের পঞ্চমদিনে হারের পর গণমাধ্যমের মুখোমুখি হন মুশফিক। এই টেস্টে নিজেদের পারফরমেন্স মূল্যায়ণ করতে গিয়ে তিন বিভাগেই বাজে খেলেছেন বলে জানিয়েছেন সাংবাদিকদের।

এ প্রসঙ্গে মুশফিক বলেছেন, ‘আমাদের যেমন পরিকল্পনা ছিল, তা আমরা প্রয়োগ করতে পারিনি। আমরা তিন বিভাগেই শ্রীলঙ্কার চেয়ে বাজে খেলেছি। শ্রীলঙ্কাই এই ম্যাচটা জয়ের যোগ্য দাবিদার।’

তবে উইকেট নিয়ে কোন অভিযোগ না থাকেলেও দ্রুত উইকেট পড়ে যাওয়াকেই ব্যর্থতার মূল কারণ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ অধিনায়কের। এ প্রসঙ্গে মুশফিক বলেছেন, ‘উইকেটে কোনো সমস্যা ছিল না। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলার কারণেই ম্যাচ হেরে আমাদের চড়া মূল্য দিতে হল।’

‘পঞ্চম দিনের প্রথম আধঘণ্টা- এক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দুঃখজনকভাবে আমরা ভালো কিছু করতে পারিনি। প্রথম পাঁচজন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলার পর কাজটা সম্ভব হয়নি।ওখান থেকে আর ফিরে ম্যাচ বাঁচানো সম্ভব হয় না। পাশাপাশি প্রতিপক্ষ বোলারদের লাইন-লেন্থ ঠিক রেখে বোলিং করে যায়। তখন সব কিছু আরো কঠিন হেয় যায়।’ যোগ করেন মুশফিক।

 

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ছবি তুলেই ‘কেড়ে নেওয়া হলো ত্রাণের বস্তা’

এপ্রিলে ঘূর্ণিঝড় হতে পারে সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত, ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি

চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩জন

নিজেকে অপরিবর্তিত রেখে অনিয়ম-দুর্নীতিযুক্ত কার্যক্রম করতে চায়, তাকে শক্ত হাতে দমন করা হবে-বিএমপি কমিশনার

বরিশালে ঘরের ভেতর স্বামী খুন, স্ত্রী-শ্যালক আটক: অস্ত্র উদ্ধার

ফের বরখাস্ত মেয়র আরিফুল-বুলবুল

প্রিয়া সাহার অভিযোগ ‘ভয়ঙ্কর মিথ্যাচার’ : পররাষ্ট্র মন্ত্রণালয়

ইউসিবি ও প্রাণ-আরএফএল গ্রুপ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

বরিশালে মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

বেশির ভাগ ব্যাংকের আয় বেড়েছে