মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২০ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ১, ২০২০ ১:৫১ পূর্বাহ্ণ

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ।

সোমবার (৩১ আগস্ট) রাতে এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকার ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে ২ সেপ্টেম্বর (বুধবার) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

মস্তিষ্কের অস্ত্রোপচারের পর তিন সপ্তাহের বেশি সময় ধরে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোমবার (৩১ আগস্ট) বিকেলের মারা যান।

তার মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিসহ মন্ত্রিসভার সদস্যরা শোক প্রকাশ করেছেন।

শোকবাণীতে তারা তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু। তার মৃত্যু উপমহাদেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় ৬০০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ

চূড়ান্ত সাহস দেখিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে গেল পাকিস্তান

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তি দাস আর নেই ॥ বিভিন্ন মহলের শোক

তাড়াহুড়ো করে ইভিএম চাপিয়ে দেওয়া ঠিক হবে না: প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বরিশালের ভোটারদের কাছে টানতে ইকবালের গণসংযোগ

রোমে বরিশাল বিভাগ সমিতির ইফতার মাহফিল

জিপিএ-৫ উঠে যেভাবে হবে নতুন গ্রেডবিন্যাস

বরিশাল মুক্ত দিবসে বাঙ্কার ও টর্চার সেলের উদ্বোধন

জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের মহাসচিব রাঙ্গা

বরিশালে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে জেলা প্রশাসনের সচেতনতামূলক প্রচারনা