মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২০ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ১৫, ২০২০ ৪:৩২ পূর্বাহ্ণ

জনপ্রিয় অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তার বড় ছেলে মো. মঈন উদ্দিন এই তথ্য জানান।

মহিউদ্দিন বাহার অনেক দিন ধরে হার্ট ও কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। আজ ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দয়াগঞ্জের বাসা থেকে ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ বাদ আসর দয়াগঞ্জে জানাজার পর সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হবে।

অভিনেতা মহিউদ্দিন বাহার ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সরকারের সিনিয়র সহকারী সচিব হিসেবে ২০০৫ সালে অবসর নেন।

সরকারি চাকরিজীবী হলেও অভিনয় ছিল মহিউদ্দিন বাহারের নেশা। স্কুলজীবন থেকেই বিভিন্ন নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন।

১৯৭৭ সালে বাংলাদেশ টেলিভিশনের ছোটদের সিরিজ ‘রোজ রোজ’-এ প্রথম অভিনয় করেন মহিউদ্দিন বাহার। এরপর চাকরির পাশাপাশি হুমায়ূন আহমেদ, গিয়াস উদ্দিন সেলিমসহ অনেকের নাটকে অভিনয় করেন।

তবে সবচেয়ে বেশি খ্যাতি এনে দেয় ইত্যাদি অনুষ্ঠান। প্রায় ২৬ বছর ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সমাজের নানা অসংগতি নিয়ে অভিনয় করেন মহিউদ্দিন বাহার। ইত্যাদিতে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় মহিউদ্দিন বাহারের স্বভাবসুলভ সংলাপ হাসির খোরাক জোগাত দর্শকদের।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

স্বরূপকাঠিতে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বরিশাল নগরীতে ছাত্রলীগ কর্মী রিফাত ইয়াবাসহ ডিবির খাঁচায়, জেলা ছাত্রলীগ সেক্রেটারির তদবির ব্যার্থ

‘খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখা সম্ভব হবে না’

বরিশাল শেবাচিমে অপচিকিৎসায় শিশু মৃত্যুর : ৬ ডাক্তারসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

বিপিএম পদক পেলেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক

১১৮ বছর পর শীতলতম দিল্লি, কাঁপছে কালকাতাও

এত খরচ করে বিয়ের অনুষ্ঠান বন্ধ করেন:সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম

মূর্তি সরিয়ে ধর্মের প্রতি সম্মান জানানো হয়েছে : আইনমন্ত্রী

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ফুটবল খেলায় হেরে গিয়ে স্কুলছাত্রকে পিটিয়ে জখম