সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২০ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে বিআরটিএ’র সেবা সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ২১, ২০২০ ২:৩৩ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় বরিশালে সেবা পাঁচ দিন ব্যাপী সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে এ সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ আয়োজনে শুরু হওয়া বিশেষ এ সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বরিশালের বিভাগীয় উপ-পরিচালক প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হাওলাদার, সহকারী পরিচালক প্রকৌশলী মোঃ আতিকুল আলম, মোটরযান পরিদর্শক ইকবাল আহমেদ প্রমুখ।

পরে বিআরটিএ’র উপ-পরিচালক প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান এবং সহকারী পরিচালক প্রকৌশলী মোঃ আতিকুল আলম বিআরটিএ কার্যালয়ের সামনে ডিজিটাল এ সেবা কার্যক্রমের সূচনা করেন।

বিআরটিএ’র উপ-পরিচালক প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান বলেন, ‘বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে একটি বুথের মাধ্যমে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশন প্রদান করার পাশাপাশি বিআরটিএ’র অন্যান্য কার্যক্রম এই সেবার আওতায় থাকবে। সেবা প্রদানের লক্ষ্যে যে ডেস্কটি স্থাপন করা হয়েছে সেটি বিআরটিএ কার্যালয়ের সামনেই।

তিনি জানিয়েছেন, বর্তমান সরকারের সময়ে বিআরটিএ’র ডিজিটাল সেবার বিষয়টি জনগণকে জানানোর উদ্দেশ্যে এই সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ফেসবুক স্ট্যাটাসের জেরে রংপুরে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১

সরকারি হাসপাতালে স্থান হয়নি, সন্তান প্রসব করলো গাছ তলায়

কাউখালীতে অসহায় নারীদের মাঝে ফলস গাছের চারা বিতরণ

উজিরপুরে জ্ঞানের পাঠশালার উদ্যোগে বসন্তবরন অনুষ্ঠান

‘যারা বেশি দুর্নীতি করে, তারাই বেশি নীতির কথা বলে’

মন্ত্রী ওবায়দুল কাদেরের গল্পের ছবিতে ফেরদৌস-পূর্ণিমা

বিয়ের পিঁড়িতে ক্রিকেটার আবু হায়দার রনি

১২০ রাখাইন শিক্ষার্থী পেল ২০ টি বাইসাইকেল, ৪০ পরিবার পেয়েছে তাঁত বুননযন্ত্র

তাজিকিস্তানকে রুখে দিলো তরুণ ফুটবলাররা

বরিশাল জেলা পর্যায়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্টের উদ্বোধন