মঙ্গলবার , ১৯ জানুয়ারি ২০২১ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে সেবার মান আরো বৃদ্ধি করতে বিএমপি পুলিশে ৪ টি নতুন পিকআপ সংযোজন

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ১৯, ২০২১ ৪:৫৪ পূর্বাহ্ণ

জনগনের প্রত্যাশা পূরনে সেবার মান আরও বৃদ্ধি করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশে ৪ টি নতুন পিকআপ সংযোজন করা হয়েছে।

 

আজ সোমবার (১৮ জানুয়ারী) বেলা ১২ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান এ পিকআপ গুলো হস্তান্তর করেন।এর মধ্যে কোতয়ালী থানায় ২ টি, কাউনিয়া থানায় ১ টি ও মেট্রোপলিটন পুলিশ লাইন্সে ১ টি সহ মোট ৪ টি পিকআপ হস্তান্তর করা হয়েছে।

 

 

এ সময় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, জনগনের কাংক্ষিত সেবা অতি দ্রুত সময়ের মধ্য নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।এই পিকআপ গুলো ব্যাবহার করে অতিদ্রুততার সাথে জনগনের কাছে পুলিশি সেবা পৌছে দিতে হবে।

 

মনে রাখতে হবে আমরা বৃটিশ বা পাকিস্তানি পুলিশ নই।আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের পুলিশ। আমরা স্বাধীন বাংলাদেশের জনগনের প্রত্যাশার পুলিশ।সুতরাং জনগনের কাছে সত্যিকারার্থে নির্ভেজাল সেবা পৌছে দেওয়াটাই আমাদের সফলতা।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম,উপ-পুলিশ কমিশনার(সদর দপ্তর)আবু রায়হান মুহাম্মদ সালেহ,উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি)মোঃ জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার ষ্টাফ অফিসার শাহেদ আহমেদ চৌধুরী,

সহকারী পুলিশ কমিশনার(ডিবি) মোঃ রবিউল ইসলাম শামীম,কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

পুলিশের একার পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় : পুলিশ সুপার

বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী আজ

জাতির জনকের জন্মদিন উপলক্ষে বানারীপাড়ায় শের-ই বাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজু

রবিবার থেকে বরিশালসহ সারা দেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

যৌতুকের টাকা না দেয়ায় বোরহানউদ্দিনে অন্ত:সত্বা স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

বরিশাল মুসলিম গোরস্থান জামে মসজিদ ও মাদ্রাসায় ইউসুফ হোসেন হুমায়ূন এর কন্যা’র ঈদ উপহার বিতরন।

রেমিট্যান্স: ১৭ দিনে এসেছে ১০৫ কোটি ডলার

ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীদের ফেসবুক প্রোফাইলে ‘উদীয়মান সূর্য’

সিআইবিতে ভুল তথ্য দিলে ব্যাংকের জরিমানা হবে ৫ লাখ টাকা

টেস্টের তিন হাজারি ক্লাবে মুশফিক