বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি ২০২১ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নিজে করোনার টিকা নেওয়ার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ২৮, ২০২১ ৪:৪১ পূর্বাহ্ণ

নিজে করোনাভাইরাসের টিকা নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগে আগে নিলে বলবে আগে নিজেই নিল, কাউকে দিল না। সবাইকে দিয়ে নেই তারপর আমি নেব।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম পাঁচজনকে টিকাদান কার্যক্রম প্রত্যক্ষ করার সময় তিনি এ কথা বলেন। এর আগে দেশে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।  এ সময় টিকা গ্রহীতাদের সাহস দেন ও শুভকামনা জানান তিনি।

প্রথম ভ্যাকসিন নিতে আসেন সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তা। এ সময় প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করেন, নার্ভাস লাগছে না তো? জবাবে রুনু জানান, তিনি ভয় পাচ্ছেন না। এ সময় প্রধানমন্ত্রী তার প্রশংসা করে বলেন, দোয়া করি তুমি জীবনে আরও অনেক মানুষের সেবা করবে।

এরপর পর্যায়ক্রমে টিকা নেন ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ। এ সময় তাদের প্রত্যেককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে তা আবারও প্রমাণ হলো।শিগগিরই সারা দেশে টিকা দেওয়া শুরু হবে, যাতে দেশের মানুষ করোনার বিরুদ্ধে সুরক্ষা পায়।

বাংলাদেশ ৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে জানিয়ে তিনি বলেন, আমরা ভ্যাকসিন আনার জন্য চুক্তি করেছি। আমরা ভ্যাকসিন প্রয়োগের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমাদের দুর্ভাগ্য কিছু কিছু মানুষ থাকে যারা সবকিছুতেই নেতিবাচক মনোভাব পোষণ করে। তারা মানুষকে সাহায্য করে না, উল্টো ভয়ভীতি ঢুকানোর চেষ্টা। তারা ‘সবকিছু ভালো লাগে না’ রোগে ভোগে। তারা যত সমালোচনা করেছে আমরা তত দ্রুত কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিএমপি’র নবনির্মিত পুলিশ লাইন্সে বৃক্ষ রোপণ

মন ভাঙা শত শত তরুণীদের উদ্দেশ্যে তাসকিনের স্ত্রীর বিশেষ বার্তা

সমালোচনা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ : অর্থনীতিবিদ অমর্ত্য সেন

বিসিকের প্রণোদনার ৫০ কোটি টাকার ঋণ বিতরণ জুনের মধ্যেই

টি-টোয়েন্টি সিরিজ জয়ে বিস্মিত টাইগার কোচ

ফোরজি ইন্টারনেট সেবার নামে যা দেওয়া হচ্ছে তা ‘স্রেফ প্রতারণা’ – বলছেন ক্যাব সভাপতি

বরিশাল জেলায় ঘুর্নিঝড় ফণি’র আঘাতে ক্ষয়ক্ষতি সরেজমিন পরিদর্শন করে সার্বিক তথ্য উপস্থান করেন জেলা প্রশাসক

জোনিং করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রকল্প নেয়ার নির্দেশ

ঢাকায় সড়কের ৭৬% জুড়ে ‘৬% ব্যক্তির গাড়ি ’

পটুয়াখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার