মঙ্গলবার , ১৩ জুলাই ২০২১ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বৃহস্পতিবার থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ১৩, ২০২১ ২:৩৯ পূর্বাহ্ণ

আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে সারা দেশে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সোমবার (১২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে রেলমন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেনের টিকিট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকিট দেয়া হবে না। পরবর্তী সিদ্ধান্ত প্রজ্ঞাপনের আলোকে দেয়া হবে।

এর আগে গত ২৮ জুন থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হলে সারা দেশে রেলযোগাযোগ বন্ধ করে দেয়া হয়। এরপর ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন জারি করায় সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে।

 

এদিকে করোনাভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (১২ জুলাই) এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল (মঙ্গলবার) প্রজ্ঞাপন জারি করা হবে। আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে।

তবে কোন কোন বিষয়ে শিথিলতা আসবে সেই বিষয়ে তথ্যবিবরণীতে কিছু বলা হয়নি।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে সব ধরনের গণপরিবহন। একইসঙ্গে খুলবে দোকানপাট-শপিংমল, সেক্ষেত্রেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

আগামী ২১ জুলাই (বুধবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তায় পুলিশের ৯ নির্দেশনা

‘একটু বেশি’ বোনাসের দাবি সাকিবদের, নাজমুল হাসানের আশ্বাস

বরিশালে নানা আয়োজনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০১৯ উদযাপিত।

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় কলাপাড়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

আবদুল কাদের স্মরণে সুবর্ণা মুস্তাফা, জানালেন অজানা এক গল্প

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত

বানারীপাড়ায় এসিল্যান্ড হিসেবে বকুল চন্দ্র কবিরাজের যোগদান

টাঙ্গাইল

ড. মো: আব্দুর রাজ্জাক এমপি’র সাথে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির সাক্ষাৎ।

শাবির ভর্তি পরীক্ষা শনিবার

২৪ ঘণ্টায় মৃত্যু কমে ১১, শনাক্ত ১৮৬৫