রবিবার , ২২ আগস্ট ২০২১ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সেই মণি-মুক্তা এখন ষষ্ঠ শ্রেণিতে পড়ে

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ২২, ২০২১ ৪:০১ পূর্বাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আলোচিত যমজ দুই বোন মণি-মুক্তার জন্মদিন আগামীকাল রোববার (২২ আগস্ট)। এদিন তারা ১৩ বছরে পা দিতে যাচ্ছে। ১২ বছর আগে মণি-মুক্তা জোড়া লাগানো অবস্থায় জন্ম নেয়। পরে চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে দুই বোনকে আলাদা করা হয়।

বাংলাদেশে প্রথম অস্ত্রোপাচারের মাধ্যমে জোড়া লাগানো শিশুর সফল পৃথককরণ করা হয়। আর ঝুঁকিপূর্ণ এ চিকিৎসায় বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসক এ আর খানের সাফল্য বিশ্বদরবারে চিকিৎসাবিজ্ঞানকে আরও সম্ভাবনাময় করে তুলেছে।

বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামের জয় প্রকাশ পালের মেয়ে মণি-মুক্তা। মা-বাবার কোলে নানা চড়াই-উতরাই পেরিয়ে মণি-মুক্তা এখন ঝাড়বাড়ী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

পরিবার জানায়, আগামীকাল রোববার সকালে নিজ বাড়িতে উদযাপন করা হবে মণি-মুক্তার জন্মদিন। প্রতিবছর শিক্ষক ও তাদের বন্ধুবান্ধবসহ প্রতিবেশী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হলেও করোনা পরিস্থিতির কারণে গতবারের মতো ঘরোয়া পরিবেশে উৎযাপন করা হবে বলে জানান মণি-মুক্তার বাবা জয় প্রকাশ পাল।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে মণি-মুক্তা বলে, আমরা চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই। দেশবাসীর দোয়া ও সহযোগিতা পেলে আমরা অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ করতে পারব।

জয় প্রকাশ পাল ও কৃষ্ণা রানী পালের ঘরে ২০০৯ সালের ২২ আগস্ট পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে অস্ত্রোপাচারের মাধ্যমে মণি ও মুক্তা জোড়া লাগা অবস্থায় জন্ম নেয়। পরে রংপুরের চিকিৎসকরা তাদের মা-বাবাকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের পরামর্শ দেন।

২০১০ সালের ৩০ জানুয়ারি ঢাকা শিশু হাসপাতালে মণি-মুক্তাকে ভর্তি করা হয়। ৮ ফ্রেব্রুয়ারি ঢাকা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. এ আর খানের সফল অস্ত্রোপচারের মাধ্যমে মণি-মুক্তা ভিন্ন সত্তা ও ভিন্ন জীবন লাভ করে। তখন থেকেই বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানে সৃষ্টি হয় এক নতুন ইতিহাস।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

‘বর্তমান পরিস্থিতিতে’ পিরোজপুর সফর বাতিল মন্ত্রী রেজাউলের

পায়ের আঙুল এনে হাতে প্রতিস্থাপন, কুমিল্লার চিকিৎসকদের সাফল্য

বরিশাল মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে প্রাক বহিরগমন প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত।

বরিশালে দুই দিনব্যাপি তথ্য মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা আয়োজন অনিশ্চিত

১০০টি শিল্পাঞ্চল হলে কেউ বেকার থাকবে না : প্রধানমন্ত্রী

লাইলাতুল কদর: ভেজা চোখে মোনাজাতে কাটুক রাত

রেললাইনে রাবি শিক্ষার্থীরা, ট্রেন চলাচল বন্ধ

বরিশালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা

সৌদির সঙ্গে দেশের বিভিন্ন জেলায় ঈদুল ফিতর উদযাপন