মঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বাবুগঞ্জে স্বাস্থ্যসেবা সম্পর্কিত গণশুনানি

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ৩১, ২০২১ ৪:০৮ পূর্বাহ্ণ

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বাস্থ্যঅধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা সেইন্ট-বাংলাদেশের ইপিআর প্রকল্পের উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সোমবার উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামের বকুলতলা ঈদগাহ্ মাঠে জনগণের সাথে সরাসরি প্রশ্নোত্তর বিষয়ক ওই গণশুনানি অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও উপজেলা নাগরিক সহায়তা কমিটির সম্পাদক আরিফ আহমেদ মুন্না, স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি (সিএইচসিপি) ইমরান হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান মুন্সি, ইউপি সদস্য হেলেনা বেগম রহিমা, সমাজ সেবক জামাল হোসেন গাজী, নাগরিক সহায়তা কমিটির সদস্য শামসুল হক জমাদ্দার, সেইন্ট-বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী এস.এম তাহাজ্জুদ হোসেন, প্রকল্প কর্মকর্তা হারুনার রশিদ, দেলোয়ার হোসেন, মাজেদা আক্তার মুক্তা, সুষমা হালদার প্রমুখ।

সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবা প্রাপ্তির অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সেবার চাহিদা নিরুপন ও প্রতিবন্ধকতা উত্তরণের লক্ষ্যে নাগরিক সমাজের সুচিন্তিত মতামত ও সুপারিশমালা উপস্থাপন করাসহ উপজেলার সরকারি হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা গ্রহীতা নারী-পুরুষদের সরাসরি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ওই গণশুনানি অনুষ্ঠিত হয়।

এসময় তারা স্বাস্থ্যসেবা সম্পর্কিত তাদের বিভিন্ন অভিজ্ঞতা, অভাব-অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নিহত

বড়পুকুরিয়ায় দুদকের খনি পরিদর্শন, মামলা দায়েরের নির্দেশ

করোনা : প্যাকেজ বাস্তবায়নে ডিজিটাল ব্যাংকিংয়ের নির্দেশ

বরিশাল নগরীর চাঁদমারী এলাকায় অবৈধ নির্মাণ কাজ বন্ধ করল পুলিশবরিশাল নগরীর চাঁদমারী এলাকায় অবৈধ নির্মাণ কাজ বন্ধ করল পুলিশ

“৭১’র চেতনা”র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

বাণিজ্য মেলায় ৩০০ কোটি টাকার রপ্তানি আদেশ

ভোলায় বৈদ্যুতিক আগুনে পুড়ে ছাই কৃষকের বসত-ভিটা

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু , ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজ

‘ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ছবি প্রকাশ করুন’ : পানিসম্পদ প্রতিমন্ত্রী