বুধবার , ২৭ অক্টোবর ২০২১ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরগুনায় কোচিংয়ে যাওয়ার পর নিখোঁজ ২ স্কুলছাত্রী উদ্ধার

প্রতিবেদক
Alltime BD News24 .com
অক্টোবর ২৭, ২০২১ ১:৩৫ পূর্বাহ্ণ

বরগুনার পাথরঘাটায় নিখোঁজ দুই স্কুলছাত্রীকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।

এর আগে সোমবার সকালে কোচিংয়ে যাওয়ার কথা বলে আর বাসায় ফেরেনি ওই দুই স্কুলছাত্রী। পরে স্বজনরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ বিষয়টি আমলে নেয়।

পুলিশ জানায়, ঢাকাগামী রাজীব পরিবহন করে তারা ঢাকার উদ্দেশে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ রাজীব পরিবহনের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান গোয়ালন্দ ফেরী ঘাটে নিশ্চিত হয়।

গোয়ালন্দ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা গোয়ালন্দ ঘাট থেকে সোমবার রাতে দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পাথরঘাটা থানার ওসি আবুল বাশার বলেন, তাদের মধ্যে এক ছাত্রীর মা চট্টগ্রামে থাকে। সেখানেই তাদের মূলত গন্তব্য ছিল। ওই ছাত্রীর সঙ্গে আরও এক ছাত্রী সোমবার পাথরঘাটা থেকে ছেড়ে যাওয়া রাজীব পরিবহনে উঠে ঢাকার উদ্দেশে যায়। এক ছাত্রীর বড় ভাই আজ সন্ধ্যায় গোয়ালন্দ থানা থেকে তাদের আনতে যাবে।

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ক্লাব বিশ্বকাপের ট্রফি জিতল রিয়াল মাদ্রিদ।।

শেবাচিমের ডাস্টবিনে ৩১ শিশুর লাশ, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ হাসানাতের

হেফাজতের হরতালে গণপরিবহন চলবে : মালিক সমিতি

বরগুনায় জীবনের নিরাপত্তা চেয়ে টিভি সাংবাদিকের জিডি

বরিশালে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার ভেজালমুক্ত খাবার জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

টি-টেন লিগকে অনুমোদন দিলো আইসিসি

মন খুলে আলোচনা করলে সমাধান সম্ভব: ড. কামাল

বর্জ্য থেকে বিদ্যুৎ : ৪০ মেগাওয়াট পাওয়ার সম্ভাবনা

পুরোনো আইফোনের চাহিদা বেশি

মানুষের জন‌্য কিছু করতেই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন : প্রধানমন্ত্রী