বুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ভুল চিকিৎসায় পঙ্গু হচ্ছে ঝালকাঠির শাহিনুর

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ৯, ২০২২ ১২:৫৪ পূর্বাহ্ণ

ঝালকাঠির রাজাপুরে একটি ক্লিনিকের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারের (স্যাকমো) ভুল চিকিৎসায় শাহিনুর বেগম (৩৯) নামে এক রোগী পঙ্গু হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ‘স্টেরয়েড ইনজেশন’ পুশ করায় দুই পায়ের টেন্ডোঅ্যাকাইলিজ নামক রগ ছিড়ে যাওয়ায় তিনি হাটতে পারছেন না। শাহিনুর উপজেলার পুখরিজানা গ্রামের অটোরিকশাচালক আফজাল মোল্লার স্ত্রী।

শাহিনুর বেগম অভিযোগ করেন, হাঁটু ও পায়ের পাতায় ব্যাথার জন্য চিকিৎসা নিতে প্রায় ৮ মাস আগে রাজাপুর সোহাগ ক্লিনিকের যান তিনি। সেখানে চিকিৎসক পরিচয়দানকারী উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (স্যাকমো) আজম খান তাকে দুই সপ্তাহে ‘স্টেরয়েড’ নামক চারটি ইনজেকশন পুশ করেন। এতে তাঁর দুই পা ফুলে উঠে। তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে বরিশালের চিকিৎসক ফেরদৌস রায়হানকে দেখালে তিনি বলেন স্টেরয়েড ইনজেশন দেয়ার ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পরবর্তীতে নিরুপায় হয়ে শাহিনুর বেগম ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাসিক সার্জারি ইনিস্টিটিউটে যান। সেখানের চিকিৎসকও তাকে স্টেরয়েড ইনজেশন দেওয়ায় দুই পায়ের টেন্ডোঅ্যাকাইলিজ নামক রগ দুটি ছিড়ে গেছে বলে জানান। এখন তাঁর চিকিৎসা করাতে সাত-আট লাখ টাকা প্রয়োজন। দরিদ্র শাহিনুর বেগম টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে চলে আসেন। গত কয়েকদিন আগে দুই পা ফুলে প্রচন্ড যন্ত্রনায় ১ ফেব্রুয়ারি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

অভিযোগের বিষয়ে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্যাকমো আজম খান বলেন, কয়েক মাস আগের বিষয় তো কাগজপত্র না দেখে বলতে পারবো না। কোন ওষুধেই এতোদিন অ্যাকশন থাকার কথা না। তাছাড়া এ বিষয়টি কেউ আমাকে আগে জানায়নি। যে কারনে না জেনে বা কাগজপত্র না দেখে কোন মন্তব্য করা ঠিক হবে না।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের রাসেল বলেন, শাহিনুর বেগমের চিকিৎসা চলছে। স্টেরয়েড ইনজেশন দেয়ায় দুই পায়ের টেন্ডোঅ্যাকাইলিজ নামক রগ ছিড়ে গেছে। তাঁর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাকে উন্নত চিকিৎসা না দিলে পঙ্গু হয়ে যেতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্যাকমো আজম খান কোন চিকিৎসক নন এবং স্টেরয়েড ইনজেশন তিনি লিখতে পারেন না। কিন্তু তিনি কিভাবে স্টেরয়েড ইনজেশন প্রয়োগ করলেন তা বোধগম্য নয়।

 

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নিউইয়র্ক অ্যাসেম্বলিতে লড়ছেন পটুয়াখালীর মেরি জোবাইদা

রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান বিস্ময় তরুণ

বরিশালে ভাষা শহীদদের স্বরণে জাতীয় সাংবাদিক সোসাইটির দোয়া-মাহফিল

আত্মহত্যার স্ট্যাটাস নিয়ে যা বললেন মিষ্টি

বরিশালে শব্দাবলী স্টুডিও থিয়েটারের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্যকর্মীদের আনন্দ বৈঠক অনুষ্ঠিত

বিডিজবসের বিজ্ঞাপন, আবেদন করে তিন শতাধিক চাকরিপ্রার্থী দিশেহারা

বিনামূল্যে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপভোগ করবে বরিশালবাসী

সিনিয়র সাংবাদিক মাশুক’র মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক

সেবা পদক ও সন্মাননা পত্র পেলেন আনসার দলনেতা রফিকুল ইসলাম।।

সেবা পদক ও সন্মাননা পত্র পেলেন আনসার দলনেতা রফিকুল ইসলাম।।

ঝালকাঠিতে ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাকা নিয়ে প্রবাসীর স্ত্রীর কাণ্ড