শনিবার , ৩০ এপ্রিল ২০২২ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে লঞ্চযাত্রীদের জন্য থাকছে ফ্রি ৩৫ বাস

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ৩০, ২০২২ ৪:১৩ পূর্বাহ্ণ

ঈদে ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা নি‌শ্চিতে বিনামূল্যে ৩৫ বাস সার্ভিস চালু করেছেন ব‌রিশাল সি‌টি করপোরেশনের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার জন্য নদীবন্দর এলাকায় ৩৫টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এসব বাস সার্ভিস দিয়ে বৃহস্প‌তিবার দিবাগত রাত আড়াইটা থেকে সকাল পর্যন্ত লঞ্চ ঘাট থেকে ব‌রিশাল কেন্দ্রীয় বাস টা‌র্মিনাল নথুল্লাবাদ ও রুপাতলী মি‌নিবাস টা‌র্মিনালে যাত্রীদের বিনামূল্যে পৌঁছে দেওয়া হয়। সেবা পান হাজার হাজার যাত্রী। এতে সাধুবাদ জা‌নিয়েছেন উপকারভোগীরা।

ফ্রি বাস সার্ভিসের বিষয়ে ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, ঈদের ছু‌টিতে লঞ্চ যোগে রাজধানী থেকে লাখ লাখ মানুষ ব‌রিশালে আসছে। সেই যাত্রীদের মধ‌্যরাতে যাতে ভোগা‌ন্তিতে না পড়তে হয় সেজন‌্য সি‌টি মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ ৩৫টি বাসের ব‌্যবস্থা করেছেন। এসব বাসে করে ব‌রিশালের দুই‌টি বাস টা‌র্মিনালে যাত্রীদের পৌঁছে দেওয়া হয়েছে।

ব‌রিশাল সি‌টি করপোরেশনের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ বলেন, ব‌রিশালে এসে যাত্রীদে‌র যাতে বিন্দুমাত্র ভোগা‌ন্তিতে না পড়তে হয় সেই জন‌্য প্রথমে ২০‌টি বাসের ব‌্যবস্থা করা হ‌য়। পরে যাত্রীদের চাপ দেখে আরো ১৫টি বাস বাড়ানো হ‌য়।

মেয়র আরও বলেন, যাত্রীদের সুবিধার্থে নদী বন্দরে মে‌ডিকেল বুথ, টিকা ক্যাম্প, অসুস্থ রোগীদের জন্য এম্বুলেন্স ও ১০টি হুইল চেয়ার, সিসি টিভি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। নদী বন্দরের প্রথম গেটের সামনে বিশাল রোড ম‌্যাপ দেওয়া হয়েছে। যাত্রীরা যাতে বুঝতে পারে কোন জায়গায় বাস, কোন জায়গায় থ্রি হুইলার এবং কোন জায়গায় ম‌্যা‌জিক গা‌ড়ি পাওয়া যাবে।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

অপিকে নিয়ে ওয়েব সিরিজ

মডেল মসজিদ মানুষকে ধর্মের নামে বিভ্রান্তি দূর করতে সহায়তা করবে : প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক মেয়র কামালের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

বরিশালে রেকর্ড রুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মোবাইল কোর্ট অভিযানে ০২ জনকে জেল।

বরিশালে শেবামেকে ২-৩ দিনের মধ্যে পিসিআর মেশিনের কার্যক্রম শুরু হচ্ছে : রয়েছে জনবল সংকট

হুয়াওয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প

ঝালকাঠিতে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, ভিডিও ইন্টারনেটে দেয়ার হুমকি

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে মতামত দেবেন অ্যাটর্নি জেনারেল

ঈদ নেই নিহত হাদিসুরের পরিবারে, এখনো শোকে স্তব্ধ গোটা বাড়ি

বরিশালে চেয়ারম্যানের বাসা থেকে জেলেদের বরাদ্দের ৯৩ বস্তা চাল উদ্ধার!