বুধবার , ২৯ মার্চ ২০১৭ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ব্রাজিলের খেলায় মুগ্ধ মেসিও

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ২৯, ২০১৭ ১২:৫৬ পূর্বাহ্ণ

বেশি নয়, মাত্র চার দিন আগের কথা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে একই দিনে মাঠে নেমেছিল ব্রাজিল আর আর্জেন্টিনা। জয় পেয়েছে দুই দলই। কিন্তু খেলার ধরনে দুই দল যেন ছিল দুই মেরুতে। অসাধারণ আক্রমণাত্মক ফুটবল খেলে উরুগুয়ের মাঠ থেকে ব্রাজিল ফিরেছিল ৪-১ গোলের জয় নিয়ে। আর ঘরের মাঠে চিলিকে হারালেও মেসির পেনাল্টি গোলের সেই জয় মন ভরাতে পারেনি আর্জেন্টাইন সমর্থকদের।
দুঙ্গার বিদায়ের পর তিতের অধীনে ব্রাজিল যেন উড়ছে। টানা আটটি জয় পেয়েছে তারা। এর মধ্যে সাতটিই বিশ্বকাপ বাছাইপর্বে, একটি প্রীতি ম্যাচে। এই ব্রাজিল মানো মেনেজেস, দুঙ্গা আর স্কলারি যুগের তুলনায় সুন্দর ফুটবলও উপহার দিচ্ছে। বিশ্বজোড়া ফুটবল রোমান্টিকদের প্রশংসাও পাচ্ছেন নেইমাররা। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিও মুগ্ধ ব্রাজিলের খেলায়। মেসির এই মুগ্ধতার কথা জানিয়েছেন তাঁর বার্সা সতীর্থ নেইমার, ‘শুধু মেসিরই নয়, ব্রাজিলের এই দলটি অনেক মানুষেরই নজর কাড়ছে। আমরা ভালো খেলছি।’
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ সময় আজ রাত দুইটায় লাপাজে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর নিজেদের মাঠে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় আগামীকাল সকাল পৌনে সাতটায়।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত
মাশরাফি

মাশরাফি ফিরে এসো শিরোনামে বরিশালে আগামীকাল মানববন্ধন।

শিশুদের মাঝে উপহার বিতরন করলো ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

মা হয়েও জনপ্রিয় নায়িকারা

বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা উন্নয়নের রূপকার : আইনমন্ত্রী

এসএম জাকিরের মাকে দেখতে হাসপাতালে মেয়র সাদিক আব্দুল্লাহ

ভোলায় ডিসির উদ্যোগে বিসিএস দিলেন ৩০০ পরীক্ষার্থী

আমার অঢেল টাকা নেই, বুক ভরা স্বপ্ন আছে: জাহিদ ফারুক শামিম

শ্লীলতাহানির অপমানে স্কুলছাত্রীর আত্মহত্যা, অভিযুক্ত গ্রেফতার

৭৭ লাখ টাকা নেয়ার পরও ‘ক্রসফায়ার’ দিয়েছিলেন ওসি প্রদীপ

বরিশালে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম