শুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

দুই পক্ষই সুন্দরভাবে ইজতেমা সম্পন্ন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ৬, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিশ্ব ইজতেমায় দুটি গ্রুপ রয়েছে। প্রথম পর্বে মাওলানা জুবায়ের অনুসারীরা ও দ্বিতীয় পর্বে মাওলানা সাদের অনুসারীরা অংশ নেবেন।’

দুই পক্ষই সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমার কাজ শেষ করবে আশা প্রকাশ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমার মনে হয়, তাদের মধ্যে নতুন করে ভুল বোঝাবুঝি হবে না। দুই পক্ষই সুন্দরভাবে ইজতেমা সম্পন্ন করবেন।’

 

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত ফলোআপ সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিদেশি মেহমানদের জন্য আগের মতোই সুযোগ সুবিধা থাকবে। প্রথম পর্ব শেষে মেহমানদের  জন্য হাজী ক্যাম্পে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে।’

তিনি বলেন, ‘যোবায়ের পন্থী অনুসারীদের আগামী ১৬ তারিখ সকাল ১১টার মধ্যে ইজতেমা মাঠ ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

 

নিরাপত্তার বিষয়ে মন্ত্রী আরো বলেন, ‘সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার সাইবার নিরাপত্তার বিষয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেন সাইবার ক্রাইমের কোনো ঝুঁকি না থাকে।’

উল্লেখ্য, টঙ্গীর তুরাগ পাড়ে প্রথম দফায় আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি আর দ্বিতীয় দফায় ২০ থেকে ২২ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

‘আমি সুন্দর, আমি নারী- আমরাই পারি’

ফেসবুকের কাছে আলাদা ডেস্ক চাইবে বাংলাদেশ

আগামীকাল পিরোজপুরের ভান্ডারিয়ার পানি শোধনাগার উদ্বোধন করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী

বিসিসি নির্বাচনঃ পদক্ষেপ না নেয়ায় প্রার্থী ও জনগনের মধ্যে শঙ্কার সৃষ্টি হয়েছে : মনীষা

তিন কারণে কুমিল্লায় ভয়াবহ ফল বিপর্যয়

বাংলাদেশকে এখন আর কেউ গরিব বলতে পারবে না : আমু

রাস্তায় দাঁড়িয়ে মাশরাফিদের ব্যাটিং দেখলেন মন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে নীরবের খোলা চিঠি জবির শিক্ষার্থীদের হল দিন মা

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ০৩জনকে কারাদণ্ড ও ০১জনকে জরিমানা

প্রাইম ব্যাংকের কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশনের সম্মেলন