শনিবার , ৭ জানুয়ারি ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

জাতির উদ্দেশে ভাষণেঃ প্রধানমন্ত্রী বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে আওয়ামী লীগ সরকার

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ৭, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের তিন মেয়াদে গত ১৪ বছরে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশকে আজ আর কেউ বন্যা, খরা, দুর্যোগের দেশ হিসেবে দেখেন না। বাংলাদেশ এখন উদীয়মান অর্থনীতির দেশ। উন্নয়নের রোল মডেল। গত ১৪ বছরে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে।

 

শুক্রবার (৬ ডিসেম্বর) বর্তমান সরকারের চার বছরপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিভিন্ন আন্তজার্তিক ফোরামে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। জাতিসংঘসহ দুই ডজনেরও বেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনে বাংলাদেশ সক্রিয় সদস্য। গত অক্টোবরে পঞ্চমবারের মতো বিপুল ভোটে বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে।

 

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহঅবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে স্থলসীমানা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সিটমহলবাসীর ৬৮ বছরের বন্দি জীবনের অবসান হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমানার শান্তিপূর্ণ মীমাংসার মাধ্যমে আমরা বঙ্গোপসাগরের এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সামুদ্রিক এলাকার ওপর সার্বভৌম অধিকার অর্জন করেছি। আমরা ১২ লাখের মতো রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছি।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আলোচনার মাধ্যমে একটা অবস্থা তৈরি করুন, সরকারকে ফখরুল।

বিএনপি ডিজিটাল ব্যবস্থা চায় না তাই বিষোদগার করছে: সেতুমন্ত্রী

হেল্পিং হ্যান্ডস এর উদ্যোগে বরিশালে স্বাস্থ্যসেবামূলক ক্যাম্পেইন

আমার দেখা সবচাইতে স্মার্টেস্ট আইজিপি ড.বেনজীর আহমেদ বিপিএম-বার -পুলিশ কমিশনার বিএমপি

“বরিশাল সাংবাদিক পরিষদ”এর আত্মপ্রকাশ।।

“বরিশাল সাংবাদিক পরিষদ”এর আত্মপ্রকাশ।।

বরিশালে জেলা কমিউনিটি পুলিশের নতুন সভাপতি ইকবাল, সম্পাদক মানিক

পিরোজপুরে জেলা ইজতেমার ২য় দিনে জুমার নামাজ আদায় করলেন কয়েক হাজার মুসল্লি

স্বাধীনতা বিরোধীদের দয়া করে ভোট দেবেন না-আবুল হাসানাত আব্দুল্লাহ

সংসদের দ্বিতীয় অধিবেশন ২৪ এপ্রিল

বরিশাল-ঢাকা নৌ-রুটে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু