বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল ইসলামিয়া কলেজ শিক্ষার্থীদের সাথে বিএমপি কমিশনারের সচেতনতামূলক সভা

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ২৬, ২০২৩ ২:২২ পূর্বাহ্ণ

বরিশাল ইসলামিয়া কলেজ শিক্ষার্থীদের সাথে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার এর সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীদেরকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার আন্তরিক প্রয়াসে বুধবার (২৫ জানুয়ারী) ইসলামিয়া কলেজ ক্যাম্পাসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের, বরিশাল ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ফেরদৌস রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রাসেল, পিপিএম-সেবা, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) সাদ্দাম হোসাইন, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ তোতা মিয় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.আর মুকুলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মতবিনিময়েকালে পুলিশ কমিশনার মাদকের কুফল, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মোবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবতার নিরিখে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ সময় বিএমপি কমিশনার শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে মহামূল্যবান বই তুলে দেন।

উল্লেখ্য, কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথে রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ দানা বাধার আগেই সমাজ থেকে সমূলে তা উপড়ে ফেলার প্রয়াসে পুলিশ অফিসার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে করা বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চলমান কার্যক্রম।

(Visited ১৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বানারীপাড়ায় গৃহবধূকে গণধর্ষণ : অটো চালকসহ দুই ধর্ষক গ্রেফতার

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার হুমকি উ.কোরিয়ার

বরিশাল রেঞ্জের শ্রেষ্ট ইন্সপেক্টর কামরুজ্জামান মিয়া

বরিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যোগদানকৃত সহকারী শিক্ষকদের ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে নিয়ে ‘বিকৃত’ পোস্ট, সিলেটে যুবক আটক

রাতে তাপমাত্রা কমবে, দিনে বাড়বে

সুয়েজ খাল বন্ধে প্রতি ঘণ্টায় ক্ষতি ৪০ কোটি ডলার

বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য করোনাবিধি বদলালো সৌদি আরব

ইউনেস্কোর “আইসিটি ইন অ্যাডুকেশন” পুরষ্কার পেল জাগো।।

রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিতের সুপারিশ আনান কমিশনের