রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সামান্থা, তালিকায় আরও আছেন যারা

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৫:০৭ পূর্বাহ্ণ

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। দক্ষিণ ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন তেলেগু সিনেমার এই অভিনেত্রী।

 

এবার তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হলেন সামান্থা। ওরম্যাক্স মিডিয়া ২০২৩ সালের জানুয়ারি মাসের জরিপ প্রকাশ করেছে। তাতে সেরা অভিনেত্রীর জায়গা পেয়েছেন সামান্থা।

ওরম্যাক্স মিডিয়া এক টুইটে জানিয়েছে, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় সবার ওপরে রয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এরপর যথাক্রমে রয়েছেন— কাজল আগরওয়াল, আনুশকা শেঠি, সাই পল্লবী, রাশমিকা মান্দানা, পূজা হেগড়ে, তামান্না ভাটিয়া, কীর্তি সুরেশ, শ্রীলীলা ও শ্রুতি হাসান। অন্যদিকে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে সামান্থার অবস্থান দ্বিতীয়।

গত বছরটি নানা জটিলতার মধ্য দিয়ে পার করেছেন সামান্থা রুথ প্রভু। বিশেষ করে শারীরিক অসুস্থতা তাকে কাবু করে ফেলেছে। গত অক্টোবরে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। তবে কিছুটা সুস্থ হয়ে ছন্দে ফেরার চেষ্টা করছেন এই অভিনেত্রী।

সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শকুন্তলম’। ‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন গুনাশেখর। ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তেলেগু ভাষার এই সিনেমা।

 

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান বিচারপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

বরিশালে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন

যুক্তফ্রন্ট নির্বাচনে আসবে: ওবায়দুল কাদের

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে অধিদপ্তরের ১৯ নির্দেশনা

যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো পুতিনের প্রতি ব্যক্তিগত অনুরোধ পোপের

দেশের প্রথম আলেম উপদেষ্টা হয়ে যা বললেন খালিদ হোসেন

সাকিবের অনুপস্থিতি বাংলাদেশের জন্য ক্ষতি : হাথুরুসিংহে

এক নজরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল

বরিশালে বিনা টিকেটে দূর্গাসাগরে প্রবেশের অপরাধে ৪ জনের জরিমানা