বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ধর্মের টানে অভিনয় ছাড়লেন অভিনেত্রী

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৫:৪৮ পূর্বাহ্ণ

ধর্মের টানে শোবিজ অঙ্গনকে বিদায় জানালেন পাকিস্তানি অভিনেত্রী আনুম ফায়াজ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্ট এই ঘোষণা দেন পাকিস্তানের দর্শকপ্রিয় এই অভিনেত্রী।

অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে আনুম ফায়াজ বলেন— ‘এই বার্তা লেখা আমার জন্য খুবই কঠিন। আপনারা আমার মিডিয়া ক্যারিয়ারে দীর্ঘদিন সমর্থন দিয়েছেন। আমি শোবিজ অঙ্গন ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন যাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই যাত্রায় আমি আপনাদের দোয়া প্রার্থনা করছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।’

আনুম ফায়াজের এই সিদ্ধান্তকে নেটিজেনরা সমর্থন জানিয়েছেন। ভূয়সী প্রশংসা করে তার নতুন জীবনের জন্য প্রার্থনা করছেন।

২০১১ সালে ‘আহমেদ হাবিব কি বাইতিয়ান’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে আনুম ফায়াজের। তারপর অসংখ্য জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। ২০১১ সালেই চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে।

২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মডেল-অভিনেত্রী আনুম ফায়াজ। এ দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে।

(Visited ১৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

‘ড. কামালের পকেটে সবসময় টিকিট থাকে, গরম বক্তৃতা দিলেই প্লেন রেডি’-শেখ হাসিনা

বরগুনায় ১৪১ পিস ইয়াবাসহ যুবক আটক

মেয়র সাদিকের দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বরিশালবাসী পেল ১৩০ কোটি টাকার প্রকল্প

খুদে শিক্ষার্থীদের আন্দোলন : ঘাতক বাসের ৪ চালককে বরিশাল থেকে গ্রেফতার

কে হবেন আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক

একাদশ শ্রেণির পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন

বরিশালে মরহুম সাহান আরা বেগমের কবরে শ্রদ্ধা জ্ঞাপন, কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন এমরান চৌধুরী জামাল

সরকারকে ধন্যবাদ জানালেন খালেদা জিয়ার বোন

বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

চীনের সীমান্তে ঢুকে পড়েছে ভারতীয় বাহিনী