বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কৃষকের সকাল.

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ৩০, ২০১৭ ১১:৫৪ পূর্বাহ্ণ

কৃষকের সকাল

জসিম উদ্দীন জাফর….

সকাল হয়েছে কুয়াশা কাটেনি

কৃষক ছুটেছে মাঠে।

শীতে জবুথবু হালের বলদ

টুক টুক করে হাটে।

কঁধের উপরে লাঙ্গল তুলিয়া

মই খানা নিয়েছে বেঁধে

ফিরবে কখন জানেনা তাই

পান্তা নেমেছে খেয়ে।

শীত যেন তার গায়ে লাগেনা

খালি পায়ে চলেছে হেঁটে।

লাঙ্গলের পর লাঙ্গল দিয়ে

মই দিবে অবশেষে।

সারা বেলা পরে কাজ সেরে

ফিরবে যখন ঘরে।

নিজের পেটে খুধা ধাউ-ধাউ

বলদ দু’ট খুদায় মরে।

এখনও কৃষক হতাস হয়নি

হতাস হবে শেষে।

এতো কষ্টের ফসল যদি

নিয়ে যায় বন্যায় ভেসে।

(Visited ১৩৩ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়