শুক্রবার , ৬ অক্টোবর ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কুয়াকাটায় এক পাঙাশ ১৮ হাজারে বিক্রি

প্রতিবেদক
Alltime BD News24 .com
অক্টোবর ৬, ২০২৩ ৪:৫৬ পূর্বাহ্ণ

পটুয়াখালীর কুয়াকাটায় আলী হায়দার নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে।

 

দুপুরের দিকে আলী হায়দার মাছটি তামান্না ফিস আড়তে নিয়ে এলে উৎসুক জনতা একনজর দেখতে ভিড় করেন। পরে নিলামের মাধ্যমে ১ হাজার ১২৫ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় শাহাবুদ্দিন নামের এক ব্যবসায়ী মাছটি কিনে নেন।

জেলে আলী হায়দার বলেন, আমরা কুয়াকাটা সমুদ্রসৈকতের কাছাকাছি থেকে ছোট নৌকা নিয়ে মাছ শিকার করে থাকি। মূলত ইলিশ মাছ ধরার জন্য সাগরে জাল ফেলেছিলাম। এ সময় বড় একটি পাঙাশ আমার জালে ধরা পড়ে। সাগর থেকে এটি নৌকায় তুলতে অনেক কষ্ট হয়েছে।

 

মাছ ব্যবসায়ী শাহাবুদ্দিন বলেন, ১১২৫ টাকা কেজি দরে মাছটি নিলামে কিনেছি। এটি ঢাকায় পাঠাব। আশা করছি, ভালো লাভে বিক্রি করতে পারব।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছের প্রজনন বৃদ্ধিতে নদী ও সাগরে নিয়মিত অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ। ফলে মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। জেলেরা এর সুফল পাচ্ছেন। এর আগেও, জেলেরা বড় বড় মাছ পেয়েছেন। তবে, আজকের ১৬ কেজি ওজনের পাঙাশ মাছটি ছিল এই মৌসুমের সবচেয়ে বেশি ওজনের মাছ।

(Visited ১৪ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কাবাডিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাইলেন নতুন সভাপতি

অটিস্টিক শিশুরা বাংলাদেশের সম্পদ

বরিশাল র‌্যাব-৮  কর্তৃক অভিযানে ১ জন সক্রিয় জঙ্গী (জেএমবি) সদস্য গ্রেফতার

মিয়ানমারকে মুসলমান শূন্য করতে চায় দেশটির সেনাবাহিনী

কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক শামসুজ্জামান

বাংলাদেশিদের দেড় ঘণ্টার হামলায় ধরাশয়ী ফ্রান্সের সেই ওয়েবসাইট

বরিশালে বিডার তরুণ উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি বিনিয়োগ সেবা সম্পর্কে জানাতে মটর সাইকেল র‌্যালি অনুষ্ঠিত।

বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে নতুন অধ্যক্ষ মেজর শাহিদুর রহমান

মালদ্বীপে জরুরি অবস্থা জারি

সাংবাদিকের কন্ঠরোধে সাজানো মামলা