বুধবার , ৩১ জুলাই ২০২৪ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বুধবার থেকে শনিবার কারফিউ শিথিল ১৩ ঘণ্টা

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ৩১, ২০২৪ ৬:১৮ পূর্বাহ্ণ

বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

 

এর আগে কোটা সংস্কার আন্দোলন‌কে ঘি‌রে চলমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামীকে নি‌ষিদ্ধ করাসহ বেশকিছু ইস‌্যু‌ নি‌য়ে বিশেষ বৈঠকে বসেন সাত মন্ত্রী ও প্রতিমন্ত্রী। মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকেল ৩টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছি‌লেন।

 

এছাড়াও বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ‌ছি‌লেন।

বৈঠকে আন্দোলন পরিস্থিতি, কারফিউ তুলে দেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, জামায়াত-শিবির নিষিদ্ধের প্রক্রিয়া নির্ধারণ নিয়ে আলোচনা হ‌য়ে‌ছে।

 

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সংঘাত-সহিংসতা হয়। এতে সরকারি হিসাবে পুলিশ কর্মকর্তাসহ ১৫০ জন (বেসরকারি হিসাবে দুই শতাধিক) নিহত হয়েছেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত ২২ জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। ধীরে ধীরে খুলে দেওয়া হয় অফিস।

সহিংসতার পরিপ্রেক্ষিতে সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সভায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। জোট মনে করে, আন্দোলন ঘিরে সহিংসতা ও নাশকতায় বিএনপি, জামায়াত ও ছাত্রশিবির জড়িত। মঙ্গলবার দুপুরে আইনমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাহী আদেশের মাধ্যমে বুধবারের মধ্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে।

(Visited ৮২ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বৃহস্পতিবার সকাল ১০টায় নতুন এমপিদের শপথ

বরিশালে অর্ধশত প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন পুলিশ সদস্য জীবন মাহমুদ

বরিশাল নগরীতে আগামী ১০ এপ্রিল স্মার্টকার্ড বিতরণ।।

বরগুনায় ভুয়া সনদ দিয়ে কলেজের অধ্যক্ষ, অতঃপর বরখাস্ত

ঢাকা সিটি নির্বাচনে তাপসের সমর্থনে বরিশাল বিভাগীয় আ’লীগের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ডিজিটাল মার্কেটিংয়ের আয় বিদেশে পাঠাতে কর দিতে হবে

২০২২ সালের পর টিকে থাকবে না ইসরাইল!

বরিশালে ৪৫ দিনব্যাপী নিয়মিত প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সনদ বিতরণী অনুষ্ঠান।

ভোলায় স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা

মাদক নিধনকে প্রধান মিশন বানিয়ে কাজ করবঃ নবাগত ডিআইজি শফিকুল