বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন বিউটি

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ১, ২০২৪ ৭:২৬ পূর্বাহ্ণ

দিনাজপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন বিউটি দাস (১৯) নামের এক নারী। তিন নবজাতকের মধ্যে দুই ছেলে ও একজন মেয়ে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে নরমাল ডেলিভারিতে তিন নবজাতকের জন্ম হয়।

 

পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালে দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের রাজাপুকুর গ্রামের বাসিন্দা অনন্ত মহন্তর সঙ্গে বিউটি দাসের বিয়ে হয়।

তিন সন্তানের মা বিউটি দাস বলেন, বিয়ের পর আমাদের একসঙ্গে তিন সন্তান এসেছে। আমি খুব খুশি।

 

নবজাতকদের বাবা দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী অনন্ত মহন্ত বলেন, সৃষ্টিকর্তা আমাদের একসঙ্গে তিন সন্তান দিয়েছেন। আমি ও আমার পরিবার খুব খুশি। আমি আমার সন্তানদের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চাই।

সরেজমিনে বুধবার রাতে হাসপাতালে গিয়ে দেখা যায়, তিন নবজাতকই হাসাপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তাদের বিশেষ পরিচর্যা কেন্দ্রে ইনকিউবেশন কক্ষে রাখা হয়েছে।

 

কর্তব্যরত একজন নার্স জানান, তিন নবজাতক শিশু বিশেষজ্ঞ ডা. নুরুল ইসলামের তত্ত্বাবধানে ইউনিট-১ এ চিকিৎসাধীন রয়েছে। সময়ের আগে প্রসব হওয়ায় তাদের ওজন কিছুটা কম।

(Visited ৭৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশাল র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ বনদস্যু নিহত

ছাত্রী অপহরণের ঘটনায় উত্তাল রাবি

চট্টগ্রামে না আসলে জীবনে অপূর্ণতা থেকে যেত : প্রণব মুখার্জি

দেশে প্রথমবারের মতো বসছে ব্যালাস্টবিহীন রেললাইন, বরিশালে রেল যোগাযোগের সম্ভাবনা

সোহরাওয়ার্দী উদ্যানে গণহত্যা দিবসের অনুষ্ঠান বঙ্গবন্ধুর ছবি না থাকায় মুক্তিযোদ্ধাদের ক্ষোভ ।

একসঙ্গে দুই ছেলের মৃত্যু, কান্না থামছেই না নুরুদ্দিনের!

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা ঢাকার

নতুন ফিচার নিয়ে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ

নাগরিক উদ্যোগে নির্মিত হচ্ছে আরজ আলী স্মৃতি জাদুঘর ও লাইব্রেরী কমপ্লেক্স

বিএনপিকে বাদ দিয়ে কেউ নির্বাচন করতে চায় না : ওবায়দুল কাদের